1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
নোটিশ :
মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ–৫ কিশোরের বিরুদ্ধে মামলা, আটক ৩ “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে নেছারাবাদে নানা কর্মসূচি পালিত
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়া-২ আসন শহীদুল ইসলামকে বিএনপির প্রার্থী করার দাবিতে মহাসড়কে বিক্ষোভ, মানববন্ধন ভেড়ামারা উপজেলা প্রতিনিধি,,,

  • আপডেটের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২৫৮ বার ভিউ

কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে আজ সোমবার বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ করেন সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলামের সমর্থকেরা। এ সময় তিনি ছাদখোলা গাড়িতে হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান
কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে আজ সোমবার বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ করেন সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলামের সমর্থকেরা। এ সময় তিনি ছাদখোলা গাড়িতে হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানানছবি: প্রথম আলো
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে আন্দোলনে নেমেছেন সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলামের সমর্থকেরা। তাঁরা শহীদুল ইসলামকে দলীয় প্রার্থী ঘোষণার দাবি জানিয়ে এক সপ্তাহ ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছেন।

এর ধারাবাহিকতায় আজ সোমবার বিকেলে ভেড়ামারা লালন শাহ সেতু থেকে কুষ্টিয়া ত্রিমোহনী পর্যন্ত কুষ্টিয়া–ঈশ্বরদী মহাসড়কের ১৮ কিলোমিটারে অন্তত ৫টি স্থানে মানববন্ধন হয়েছে। একপর্যায়ে শহীদুল ইসলামের সমর্থকেরা স্লোগান দিতে দিতে মহাসড়কে বিক্ষোভ করেন।

৩ নভেম্বর জাতীয় সংসদের ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। কুষ্টিয়া-২ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাগীব রউফ চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়। এরপর থেকেই দুই উপজেলায় শহীদুল ইসলামের হাজারো সমর্থক আন্দোলন চালিয়ে আসছেন।

আজ বেলা তিনটার দিকে মিরপুর ও ভেড়ামারার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নারী–পুরুষ ব্যানার ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে কুষ্টিয়া–ঈশ্বরদী মহাসড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধন করেন। তাঁরা স্লোগান দিতে থাকেন। বিকেল পাঁচটার দিকে শহীদুল ইসলাম ছাদখোলা একটি গাড়িতে মহাসড়ক দিয়ে কুষ্টিয়ার দিকে যান এবং হাত নেড়ে সমর্থকদের শুভেচ্ছা জানান। এ সময় তাঁর গাড়ির পেছনে মোটরসাইকেল শোভাযাত্রা হয়। মানববন্ধন কর্মসূচি কুষ্টিয়া সদরের শেষ প্রান্ত ত্রিমোহনী এলাকা থেকে মিরপুর বহলবাড়িয়া হয়ে ভেড়ামারা দশমাইল, নয়মাইল হয়ে বারোমাইল পর্যন্ত বিস্তৃত হয়।

এ সময় শহীদুল ইসলাম বলেন, ‘আমরা সবাই ধানের শীষের ভোট করব। আমরা ধানের শীষকে সংসদে নিয়ে যাব। কিন্তু এখানে যাঁকে সম্ভাব্য প্রার্থী করা হয়েছে, তাঁর সঙ্গে তৃণমূলের কোনো নেতা–কর্মীর সম্পর্ক নেই। তিনি ভালো আইনজীবী হতে পারেন, কিন্তু দক্ষ রাজনৈতিক নেতা নন। তিনি জনবিচ্ছিন্ন একজন নেতা। তাঁকে দিয়ে এই আসনে ধানের শীষের বিজয় আনা কোনোভাবেই সম্ভব নয়।’

মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহিন বলেন, তৃণমূলের সিদ্ধান্ত স্পষ্ট—এই আসনে ধানের শীষকে বিজয়ী করতে হলে শহীদুল ইসলামের কোনো বিকল্প নেই। দলীয় মনোনয়ন তাঁকেই দিতে হবে।

আরও পড়ুন
কোন আসনে বিএনপির প্রার্থী কে, দেখে নিন
০৩ নভেম্বর ২০২৫
কোন আসনে বিএনপির প্রার্থী কে, দেখে নিন

ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম বলেন, ‘এই আসনে যাঁকে সম্ভাব্য মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি সারা জীবন ঢাকায় থাকেন। মিরপুর–ভেড়ামারায় তাঁকে বিএনপির কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা যায়নি। এমনকি বিগত ১৬ বছরের আন্দোলন–সংগ্রামে তাঁকে এলাকার কোথাও দেখা যায়নি। আমরা মাঠে থেকে আন্দোলন করেছি, জেল খেটেছি, হামলা–মামলার শিকার হয়েছি।’

এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, পৌর বিএনপির সভাপতি আবদুর রশিদ, ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র ও উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলাম আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com