1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
নোটিশ :
কুষ্টিয়ার খাজানগরে খাল দখল ও দূষণে জনজীবন বিপর্যস্ত দেখার যেন কেউ নেই কুষ্টিয়ায় স্বস্তির বাতাস মূল্যবৃদ্ধির মাঝেও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে রুহুল ফিলিং স্টেশন কুষ্টিয়া মিরপুরে পরিকল্পিত হত্যাকাণ্ডের চার মাস পরও বিচারহীনতা অসহায় পরিবারের আর্তনাদ ভয়াংকর সংকটে পরবে বিএনপি – পলাশ মন্ডল ভয়ংকর সন্ত্রাসী অস্ত্র ধারী এ কে এম নাসির উদ্দিন নান্নু আবারো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পায় তারা। উচ্ছেদের পরও নিয়ন্ত্রণহীন দখল—গুলিস্তানে ফের সড়ক-ফুটপাত দখলে হকারদের দাপট দৌলতখানে অগ্নি অস্ত্রসহ দুই সন্ত্রাসী ডাকাত আটক, প্রভাবশালী চক্রের সম্পৃক্ততার অভিযোগ তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন নেছারাবাদে হাম রুবেলার টিকাদান শুরু : পাবে ২২,৯৭৩ জন শিশু সাত ডাকাতের সঙ্গে জীবন বাজি রেখে একাই লড়লেন গৃহকর্তা : এক ডাকাত নিহত
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি পরিবারের নিকট হস্তান্তর

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২০৯ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়া সীমান্তের পশ্চিম ধর্মদাহ এলাকায় এক মানসিক ভারসাম্যহীন বাংলাদেশি নাগরিককে আটক করে মানবিক বিবেচনায় পরিবারের নিকট হস্তান্তর করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়,গত ২ নভেম্বর ২০২৫ তারিখ বিকেল ২টা ২০ মিনিটে (১৪২০ ঘটিকায়) কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ পশ্চিম ধর্মদাহ বিওপির টহল দল সীমান্ত পিলার নং ১৪৭/৩-আর থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করে। পরে তার পরিচয় নিশ্চিত করা হলে জানা যায়,তিনি মোঃ ফিরোজ আহমেদ সাদ্দাম (৩৩),পিতা: মোঃ তোফাজ্জেল শেখ,মাতা: মোছাঃ ফাতেমা খাতুন,গ্রাম: মির্জানগর, পোস্ট: বহলবাড়িয়া, থানা: মিরপুর,জেলা: কুষ্টিয়া।
পরবর্তীতে যাচাই-বাছাই শেষে জানা যায়, ফিরোজ আহমেদ সাদ্দাম মানসিক ভারসাম্যহীন। মানবিক বিবেচনায় ও তার চিকিৎসার স্বার্থে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি’র নির্দেশনায় তাকে পরিবারের নিকট হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
পরদিন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মুচলেকা গ্রহণের মাধ্যমে ফিরোজ আহমেদ সাদ্দামকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়,সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা,মাদক পাচারসহ সকল ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও তারা সক্রিয়ভাবে কাজ করছে। এ ঘটনাটি বিজিবির মানবিক ও জনবান্ধব ভূমিকারই প্রতিফলন বলে উল্লেখ করা হয়।
স্থানীয় জনগণ বিজিবির এ মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং ফিরোজ আহমেদের পরিবার বিজিবির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com