1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
নোটিশ :
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত বোরহানউদ্দিনে সংঘর্ষ ইস্যু: সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন প্রেসক্লাব সম্পাদক সোহেল মাহমুদ জ্ঞান, সততা ও ত্যাগের প্রতীক ইউনিফর্ম—নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা ইয়ামিন নোমান: বৈধ বিয়েকে ‘বিবাহিত প্রেমিকা’ বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন
সংবাদ শিরোনাম:

অবুঝ প্রাণ বায়েজিত আর ফিরবে না, এক মুঠো সুপারির লোভে নিভে গেল এক বাবার একমাত্র আশার আলো!

  • আপডেটের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৮৬ বার ভিউ

মোঃ অনিকুল ইসলাম উজ্জ্বল

পটুয়াখালীর দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মাত্র ১২ বছরের এক শিশু, মোঃ বায়েজিত মুনতাহা হাওলাদার, সুপারি গাছে উঠতে গিয়ে প্রাণ হারিয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে ঘটে যায় এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি।
বায়েজিত স্থানীয় ২২নং মধ্যগুলি আউলিয়াপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র এবং রণগোপালদীইউনিয়নের ৬নং ওয়ার্ডের শফিক হাওলাদারের একমাত্র সন্তান। বায়েজিতের মা দুই বছর আগে মারা গেছেন। সেই শোক এখনো কাটেনি পরিবারের। অথচ এবার বাবার বুক থেকে ছিনিয়ে নিল একমাত্র ছেলেকে এক মুঠো সুপারি।বিদ্যালয়ের পাশে হাজি বাড়ির এক নারী, মোসাঃ নিলুফা বেগম, নিজের গাছের সুপারি পারতে বায়েজিতকে ডাকেন। শিশুটি রাজি হয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস,গাছের মাথায় ওঠার পর পা ফসকে নিচে পড়ে যায় সে। স্থানীয়রা দ্রুত তাকে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, সব শেষ।
নিহতের চাচাতো ভাই শিবলু হাওলাদার বলেন, আমার ভাই ভারী ছিল। মা’রে দুই বছর আগে হারাইছে। আজ শুনলাম, এক মহিলা নাকি টাকার লোভ দেখায়া গাছে উঠাইছে। পরে ভাইটা নিচে পড়ছে। হাসপাতালে যাইয়া দেখি, ভাইটা আর নাই। দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান, ঘটনার পর পুলিশ হাসপাতালে যায়। একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। একটি গাছের কিছু সুপারি, আর এক শিশুর প্রাণ! অবুঝ শিশুকে টাকার লোভ দেখিয়ে বিপজ্জনক কাজে পাঠানো কতটা মানবিক,এই প্রশ্নের উত্তর সমাজের প্রতিটি মানুষের বিবেককে নাড়া দিচ্ছে।বায়েজিতের মৃত্যুর মধ্য দিয়ে শুধু একটি পরিবার নয়, গোটা গ্রাম হারিয়েছে এক হাসিখুশি শিশুকে। আল্লাহ তায়ালা যেন বায়েজিতকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেন। আমিন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com