1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
স্কুলে যাওয়ার কথা বলে নিয়ে গিয়ে নাবালিকাকে বিয়ে ১০ লাখ টাকা যৌতুক দাবিতে নির্যাতনের অভিযোগ, হুমকি দেওয়া হচ্ছে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ারও অধিকার’ নাটকের উদ্বোধন ময়মনসিংহের মেঘ ভেলা রিসোর্টে নেছারাবাদে ২২ পিছ ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার : থানায় মামলা কুষ্টিয়া দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযানে সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট জব্দ রুচির মৃত্যুর রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের হু’মকি তোষামোদ নয়, সত্যের পক্ষে সাংবাদিকতা লেখা।
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় ট্রাক শ্রমিক ইউনিয়নের দুই সদস্যের ওপর সন্ত্রাসী হামলা ও ছিনতাই

  • আপডেটের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৫ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়া সদর উপজেলার চৌড়হাস ফুলতলা এলাকার দুই ট্রাক শ্রমিক ইউনিয়ন সদস্যের ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শ্রমিক মোঃ খিদির (৪৫) সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, দুপুর ১২টার দিকে তিনি ও শ্রমিক হোসেন শিকদার (৪৪) ইউনিয়নের সদস্য কার্ড নবায়ন করতে গেলে বিবাদী ওমর ফারুক (৩৫),জসিম ও মাদক ব্যবসায়ী নাহিদসহ ৮-১০ জন বহিরাগত ব্যক্তি দেশীয় অস্ত্র,লাঠি ও লোহার রড নিয়ে তাদের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে খিদির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান এবং হোসেন শিকদারের হাত-পা ক্ষতবিক্ষত হয়।

হামলাকারীরা এ সময় খিদিরের কাছ থেকে ১৮ হাজার ৭৫০ টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেয়। অপরদিকে হোসেন শিকদারের কাছ থেকে ১৫ হাজার ৩০০ টাকা ও এক ভরি ওজনের রুপার চেইন ছিনিয়ে নেওয়া হয়।

পরবর্তীতে তাদের ডাকচিৎকারে স্থানীয় ফারুক (৫৫), শিমুল (৫০), টিটু (৫০),আলম (৫৫) ও বিল্লু (৩৪) ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে কুষ্টিয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
অভিযোগে আরও বলা হয়েছে,প্রধান বিবাদী ওমর ফারুক কুষ্টিয়া শহর যুবলীগের আহ্বায়ক সদস্য। তারা যুবলীগ-ছাত্রলীগের নাম ব্যবহার করে ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দিয়েছে। এছাড়া ইউনিয়ন অফিসের ভেতরে তাদের হেফাজতে ধারালো অস্ত্র মজুত রয়েছে বলেও দাবি করা হয়।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com