1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
নোটিশ :
ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন ভোলা জেলার লালমোহন থানা পুলিশের অভিযানেঃ-১০০ (‌‌একশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। বিনা পারিশ্রমিকে এক হাজারেরও বেশি মৃতদেহের গোসল ও কাফনের কাজ করা আব্দুল খালেক ঢালী জীবনের শেষ সময়ে এখন নিজেই অসহায়। দীঘিনালা ৭ বিজিবি ব্যাটালিয়ন এর ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী ইলিশার হাট বাজার মহাসড়কের ব্রিজে বড় ধরনের ফাটল, দুর্ঘটনার আশঙ্কা এক সময়ের আনোয়ার আলী আবার ফিরছেন তার চিরাচরিত হীন রুপে। মাদক সেবী নয়, মাদক সম্রাট ধরার দাবি—তবেই মাদকমুক্ত হবে ভোলা
সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় সিজারে নবজাতকের পা ভেঙে ফেলার অভিযোগ, ধামাচাপার চেষ্টা।

  • আপডেটের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫২ বার ভিউ

মোঃ অনিকুল ইসলাম উজ্জ্বল, স্টাফ রিপোর্টার | কলাপাড়া, পটুয়াখালী

পটুয়াখালীর কলাপাড়ায় জমজম ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের সময় এক নবজাতকের বাম পা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। অভিযুক্ত চিকিৎসক হলেন ক্লিনিকটির চেয়ারম্যান ডা. পার্থ সমদ্দার।

ভুক্তভোগী পরিবার জানায়, গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে প্রসব বেদনা নিয়ে কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের সিদ্দিক মিয়ার মেয়ে মিম বেগম (স্বামী: রফিকুল ইসলাম) ভর্তি হন জমজম ক্লিনিকে। পরে সেদিন রাতেই তার সিজারিয়ান অপারেশন করেন ডা. পার্থ সমদ্দার।

অপারেশনের কিছুক্ষণ পরই নবজাতকের পায়ে একটি ইনজেকশন পুশ করা হয় ‘টিকার’ কথা বলে। পরদিন সকাল থেকেই শিশুটির বাম পা অস্বাভাবিকভাবে ফুলে ওঠে এবং অতিরিক্ত কান্না শুরু করে।

শিশুর স্বজনরা বিষয়টি তাৎক্ষণিকভাবে ক্লিনিক কর্তৃপক্ষ ও চিকিৎসককে জানালে, তারা তা গুরুত্ব না দিয়ে উল্টো দুর্ব্যবহার শুরু করেন। অভিযোগ উঠেছে, রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে বিষয়টি ধামাচাপা দিতে স্বজনদের ক্লিনিক থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয় এবং তাদের শারীরিকভাবে লাঞ্ছিতও করা হয়।

পরবর্তীতে নবজাতকের পরিবার তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়। সেখানে এক্স-রে করার পর নিশ্চিত হওয়া যায়, সিজারের সময়ই শিশুটির বাম পা ভেঙে গেছে।

এই ঘটনায় ডা. পার্থ সমদ্দারের সাথে যোগাযোগ করা হলে তিনি সিজারের সময় পা ভাঙার অভিযোগ অস্বীকার করেন।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী বলেন, “এখন পর্যন্ত লিখিতভাবে কেউ কোনো অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com