1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
নোটিশ :
এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস
সংবাদ শিরোনাম:

রাজবাড়ীর কালুখালীতে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, জব্দ মাইক্রোবাস

  • আপডেটের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৮ বার ভিউ

মোঃ বিজয় চৌধুরী

রাজবাড়ীর কালুখালী উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে আনুমানিক পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা মূল্যমানের ১৯ কেজি গাঁজাসহ দুই জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।

রাতের গভীরে গোপন তথ্যভিত্তিক অভিযান

১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর কালুখালী থানার বোয়ালিয়া ইউনিয়নের সোনাপুর মোড় সংলগ্ন রাজবাড়ী-কুষ্টিয়া হাইওয়েতে তল্লাশি চৌকি স্থাপন করে অভিযান পরিচালনা করে। এ সময় মেহেরপুর থেকে আসা একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালিয়ে গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা গাঁজার পরিমাণ প্রায় ১৯ কেজি, যার বাজারমূল্য প্রায় ৫,৭০,০০০ (পাঁচ লক্ষ সত্তর হাজার) টাকা। অভিযানে জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস।

গ্রেফতারকৃতদের পরিচয়

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন:
১। মোঃ তোফাজ্জল (৪৫), পিতা- আব্দুল বারী, সাং- শোলমারী, থানা- মেহেরপুর সদর, জেলা- মেহেরপুর।
২। মোঃ রিজন (২১), পিতা- মোঃ রেজাউল ইসলাম, সাং- দিঘীরপাড়া, থানা- মেহেরপুর সদর, জেলা- মেহেরপুর।

তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com