1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
স্কুলে যাওয়ার কথা বলে নিয়ে গিয়ে নাবালিকাকে বিয়ে ১০ লাখ টাকা যৌতুক দাবিতে নির্যাতনের অভিযোগ, হুমকি দেওয়া হচ্ছে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ারও অধিকার’ নাটকের উদ্বোধন ময়মনসিংহের মেঘ ভেলা রিসোর্টে নেছারাবাদে ২২ পিছ ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার : থানায় মামলা কুষ্টিয়া দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযানে সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট জব্দ রুচির মৃত্যুর রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের হু’মকি তোষামোদ নয়, সত্যের পক্ষে সাংবাদিকতা লেখা।
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে চরাইকোল রেলগেটে প্রায়ই ঘটে দুর্ঘটনা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী উপজেলার চরাইকোল রেলগেটে আবারও ঘটেছে দুর্ঘটনা। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেলগেট সংলগ্ন সড়কের ডিভাইডারে ধাক্কা দেয়। এতে চালক সামান্য আহত হন এবং ট্রাকের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের ভাষ্য, দুর্ঘটনায় চালকের কয়েকটি দাঁত ভেঙে রক্তাক্ত হয়েছেন। এলাকাবাসী অভিযোগ করেছেন,চরাইকোল রেলগেটে ডিভাইডারটি সুস্পষ্টভাবে দৃশ্যমান নয়। সড়কে পর্যাপ্ত সাইনবোর্ড, আলোকসজ্জা ও সতর্কীকরণ চিহ্ন না থাকায় প্রায়ই এ স্থানে ছোট-বড় দুর্ঘটনা ঘটে। এর আগেও একাধিকবার ট্রাক,পিকআপভ্যান ও প্রাইভেটকার একইভাবে দুর্ঘটনার শিকার হয়েছে। চরাইকোলের স্থানীয় বাসিন্দারা জানান, বিশেষ করে শীত মৌসুমে কুয়াশার কারণে ডিভাইডার চোখে পড়ে না। ফলে চালকেরা বিভ্রান্ত হয়ে বারবার দুর্ঘটনার মুখে পড়েন। তাদের দাবি,দ্রুত রেলগেট এলাকায় পর্যাপ্ত আলোকসজ্জা ও রঙিন বাতির ব্যবস্থা করতে হবে, যাতে দূর থেকেই ডিভাইডার দৃশ্যমান হয় এবং দুর্ঘটনার ঝুঁকি কমে। সুশীল সমাজের ব্যক্তিরা প্রশ্ন তুলেছেন,আর কত দুর্ঘটনার পর সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের টনক নড়বে ? তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত গাড়ি উদ্ধার করেছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। তিনি আরও বলেন,এই স্থানে বারবার দুর্ঘটনা ঘটছে,বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com