1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতায় উদ্বেগজনক মদনপুরবাসীর আস্থার প্রতীক: সমাজসেবক আলহাজ্ব জামাল উদ্দিন চকেট: কুষ্টিয়ার হরিপুর পদ্মার চরে রক্তাক্ত রাত কাকন বাহিনীর হামলায় ওসিসহ ৫ নৌপুলিশ সদস্য গুলিবিদ্ধ কুঞ্জেরহাট বাজারে প্রকাশ্যে মারধরের অভিযোগ, অভিযুক্ত মনির মাতব্বর—জনমনে তীব্র ক্ষোভ মঠবাড়িয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে এসএসসি পরীক্ষার্থীর হাত ভেঙে দেয়ার অভিযোগ চাচার বিরুদ্ধে বাল্য বিবাহ প্রতিরোধে “কন্যা সাহসীকা” সম্মাননা পেলেন জিয়ানগরের তহমিনা কুষ্টিয়া ৩আসনের এমপি মূফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। কুষ্টিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সাংবাদিক আল-আমিন সরদারের নামে উকিল নোটিশ ও হুমকির অভিযোগে জিডি কুষ্টিয়ায় দৌলতপুর ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০।
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের মতবিনিময় ও শাখা পরিদর্শন।

  • আপডেটের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৫০ বার ভিউ

মোঃ মনিরুল ইসলাম সদর উপজেলা প্রতিনিধি
কুষ্টিয়া।

কুষ্টিয়া, ৩১,০৮,২০২৫ইং

কুষ্টিয়া জেলায় সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন আজ জেলা প্রশাসন, কুষ্টিয়ায় কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় তিনি জেলা প্রশাসনের বিভিন্ন শাখার কার্যক্রম পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সাথে কথা বলে তাদের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।

বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এই মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক উপস্থিত সকলের সাথে পরিচিত হন। তিনি তার বক্তব্যে জেলা প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবার মান উন্নয়নের উপর জোর দেন। তিনি বলেন, “জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আমি আশা করি আপনারা সকলেই সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করবেন।

মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন ভূমি অধিগ্রহণ শাখা, রাজস্ব শাখা, সাধারণ শাখা, স্থানীয় সরকার শাখা সহ জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ শাখাগুলো পরিদর্শন করেন। তিনি প্রতিটি শাখার কাজের প্রক্রিয়া সম্পর্কে অবগত হন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে তিনি কার্যালয়ে আগত বেশ কয়েকজন সেবাগ্রহীতার সাথে কথা বলেন এবং তাদের কাছ থেকে সরাসরি সেবার মান সম্পর্কে জানতে চান। সেবাগ্রহীতারা জেলা প্রশাসকের এই উদ্যোগকে স্বাগত জানান এবং তাদের সমস্যার কথা তুলে ধরেন।

নবাগত জেলা প্রশাসক আরেফীন আরও বলেন, “আমি চাই জেলা প্রশাসন হবে একটি জনবান্ধব প্রতিষ্ঠান। এখানে এসে কেউ যেন হয়রানির শিকার না হন। আপনাদের সকলের সহযোগিতায় কুষ্টিয়াকে একটি উন্নত ও সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।

উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার নেতৃত্বে কুষ্টিয়ার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com