1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
স্কুলে যাওয়ার কথা বলে নিয়ে গিয়ে নাবালিকাকে বিয়ে ১০ লাখ টাকা যৌতুক দাবিতে নির্যাতনের অভিযোগ, হুমকি দেওয়া হচ্ছে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ারও অধিকার’ নাটকের উদ্বোধন ময়মনসিংহের মেঘ ভেলা রিসোর্টে নেছারাবাদে ২২ পিছ ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার : থানায় মামলা কুষ্টিয়া দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযানে সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট জব্দ রুচির মৃত্যুর রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের হু’মকি তোষামোদ নয়, সত্যের পক্ষে সাংবাদিকতা লেখা।
সংবাদ শিরোনাম:

বর্ষায় কৃষকের ফসল মাঠেই নষ্ট,রাস্তাঘাট বেহাল, পানি নিষ্কাশনের অভাবে বিপাকে চাষিরা

  • আপডেটের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৪৯ বার ভিউ

মোঃ মনিরুল ইসলাম
সদর উপজেলা প্রতিনিধি কুষ্টিয়া। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। আর এই দেশের কৃষকই দেশের খাদ্য নিরাপত্তা রক্ষায় প্রধান ভূমিকা পালন করে থাকেন। তবে দুঃখজনক হলেও সত্য, গ্রামীণ অঞ্চলে কৃষকের ক্ষেত থেকে ঘরে ফসল আনতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হয়। কুষ্টিয়া জেলার সাইবেরিয়া বিল এলাকাসহ আশেপাশের মাঠঘেরা এলাকায় বর্ষা মৌসুমে এই ভোগান্তি যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

বর্ষা নামার পর থেকেই মাঠের রাস্তাগুলো কাদায় একেবারে বেহাল হয়ে পড়ে। ফলে কৃষক তাদের কষ্টার্জিত আবাদি ফসল ঘরে তুলতে পারেন না ঠিকমতো। আগেকার দিনে গরুর গাড়ি ও মহিষের গাড়িতে করে ফসল পরিবহণ করা হতো, যা এখন বিলুপ্তপ্রায়। বর্তমানে সেই জায়গায় স্থান নিয়েছে স্যালো ইঞ্জিনচালিত স্টিয়ারিং টলি। তবে এ সকল যানবাহন কাদা রাস্তায় চলাচল করতে না পারায় ধান,শাক,সবজিসহ নানান ধরণের কৃষিপণ্য মাঠেই পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে।
সাইবেরিয়া বিলের একজন স্বনামধন্য কৃষক জিয়ারত বলেন, “মাঠের যেই রাস্তাগুলো দিয়ে ফসল ঘরে তুলি, সে রাস্থাগুলোর কোনো সংস্কার হয় না। ফলে বৃষ্টির পরপরই এসব রাস্তায় কাদা জমে যায়। তখন স্টিয়ারিং টলি চলতে পারে না। আমরা ফসল কেটে মাঠে রাখি, কিন্তু গাড়িওয়ালারা সিরিয়াল অনুযায়ী আনতে বিলম্ব করে, ফলে অনেক সময় ধান ভিজে নষ্ট হয়ে যায়।
তিনি আরও জানান, মাঠের পানি নিষ্কাশনের জন্য যেসব খাল রয়েছে, সেগুলো এখন কচুরিপানায় ভরে গেছে। তার ওপর অনেক জেলে মাছ ধরার জন্য বাঁধ দিয়ে রেখেছে, ফলে পানি নামতে পারে না। একটু বৃষ্টি হলেই মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়।
এ বিষয়ে এক স্থানীয় কৃষি বিশেষজ্ঞ বলেন, “আমাদের দেশের অর্থনীতি এখনও কৃষিনির্ভর। কিন্তু মাঠের অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে নজরদারি একেবারেই কম। সংশ্লিষ্ট প্রশাসনের উচিত মাঠের রাস্তা উন্নয়ন, খাল খনন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করা, না হলে কৃষক বারবারই ক্ষতিগ্রস্ত হবেন।
এমন পরিস্থিতিতে কৃষকদের দাবি,দ্রুত মাঠের রাস্তা সংস্কার, খাল পরিষ্কার করে পানি চলাচলের সুস্পষ্ট ব্যবস্থা নেওয়া হলে। তাহলেই কৃষক তার উৎপাদিত ফসল ঘরে তুলতে পারবে নির্বিঘ্নে, ও লাভবান হবে দেশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com