1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
নোটিশ :
নেছারাবাদের গণমান থেকে আইনাঙ্গনের আন্তর্জাতিক পরিমণ্ডলে মোহাম্মদ ছফওয়ান নেছারাবাদে পত্রিকায় প্রকাশিত সংবাদের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন গ্রামের মানুষের আস্থার নাম: পল্লী চিকিৎসক আবদুর রহমান ও লায়লা ফার্মেসি মেডিকেল কেয়ার। দিঘীনালায় সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা ক্লাস, অংশ নিল ৫ শতাধিক শিক্ষার্থী নেতৃত্ব মানে ক্ষমতা নয়, মানুষের সেবা: জামাল উদ্দিন প্রতিবেদনে রেকর্ড হালনাগাদের পরামর্শ, অথচ হালনাগাদের ফাইলই আটকে রেখেছেন তহসিলদার! মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী লায়ন আব্দুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনির্দিষ্টকালের ছুটিতে। কুষ্টিয়ায় আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু, ২৫০ শয্যা হাসপাতালেই রোগীর ভিড়।
সংবাদ শিরোনাম:

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: শহীদ হলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর

  • আপডেটের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৫৫ বার ভিউ

মোঃ বিজয় চৌধুরী

রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টরের মাইলস্টোন কলেজ এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুর্ঘটনায় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর শহীদ হয়েছেন বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

জানা গেছে, বিমান বাহিনীর একটি F-7 BGI মডেলের প্রশিক্ষণ বিমান আজ দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। কিছু সময় পরই এটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন কলেজের ক্যান্টিন ভবনের ওপর বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের অন্তত দশটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

দুর্ঘটনার পর পাইলট তৌকির ইসলাম সাগরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়। তবে শেষ পর্যন্ত চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়, তিনি শহীদ হন।

এই দুর্ঘটনায় কলেজের অন্তত ৬০ জনের বেশি ছাত্র-শিক্ষক ও কর্মচারী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের অনেকেই বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় কলেজ ভবনের একটি অংশে আগুন ধরে গেলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আইএসপিআর জানিয়েছে, এই দুর্ঘটনার তদন্তে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের বোর্ড গঠন করা হয়েছে।

শহীদ পাইলটের প্রতি জাতির শ্রদ্ধা

ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর ছিলেন একজন সাহসী ও কর্তব্যপরায়ণ অফিসার। দেশমাতৃকার আকাশসীমা রক্ষায় প্রশিক্ষণ চলাকালীন তিনি তাঁর জীবন উৎসর্গ করেন। বাংলাদেশ বিমান বাহিনীসহ পুরো জাতি আজ গভীর শোক প্রকাশ করেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com