1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
নোটিশ :
স্কুলে যাওয়ার কথা বলে নিয়ে গিয়ে নাবালিকাকে বিয়ে ১০ লাখ টাকা যৌতুক দাবিতে নির্যাতনের অভিযোগ, হুমকি দেওয়া হচ্ছে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ারও অধিকার’ নাটকের উদ্বোধন ময়মনসিংহের মেঘ ভেলা রিসোর্টে নেছারাবাদে ২২ পিছ ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার : থানায় মামলা কুষ্টিয়া দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযানে সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট জব্দ রুচির মৃত্যুর রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের হু’মকি তোষামোদ নয়, সত্যের পক্ষে সাংবাদিকতা লেখা।
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের সাংগঠনিক বিস্তার: কুমারখালী থানা কমিটির অনুমোদন নবনির্বাচিত নেতৃত্বে আশার আলো

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৩২ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়া, ২৬ জুন ২০২৫:
গণঅধিকার পরিষদ (জিওপি), কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কুমারখালী থানায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে নবগঠিত থানা কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেন জেলা গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রাশেদুজ্জামান এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক।

৫১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠনের মাধ্যমে কুমারখালী থানায় রাজনৈতিক ও সামাজিকভাবে সংগঠনের সক্রিয় অংশগ্রহণ আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ। কমিটিতে স্থান পেয়েছেন ছাত্র, যুবক, পেশাজীবীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ তানভীর আহম্মেদ রয়েল, যিনি একজন উদ্যমী, মেধাবী ও কর্মঠ সংগঠক হিসেবে ইতোমধ্যে কুমারখালী এলাকায় পরিচিত। সাধারণ সম্পাদক পদে রয়েছেন মোঃ মাসুদ রানা, যিনি দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক ও জনস্বার্থভিত্তিক রাজনীতির সঙ্গে জড়িত।

কমিটি অনুমোদন অনুষ্ঠানে জেলা নেতারা বলেন, “গণঅধিকার পরিষদ বিশ্বাস করে দেশের গণতন্ত্র, অধিকার ও ন্যায়ের প্রশ্নে কোনো আপোষ নেই। নতুন থানা কমিটি জনসেবামূলক কর্মকাণ্ড ও সচেতনতামূলক রাজনীতির মাধ্যমে এলাকার মানুষের আস্থা অর্জন করবে।

জেলা সভাপতি মোঃ রাশেদুজ্জামান বলেন, “গণঅধিকার পরিষদের মূল শক্তি হচ্ছে জনগণ। তৃণমূল পর্যায়ে কমিটি গঠন আমাদের গণতান্ত্রিক কাঠামোকে আরও শক্তিশালী করবে। কুমারখালী থানা কমিটি সেই ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

নবগঠিত কমিটির সভাপতি তানভীর আহম্মেদ রয়েল, বলেন, “আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে রাজপথে যেমন থাকব, তেমনি সামাজিক উন্নয়নের অংশ হিসেবেও জনগণের পাশে থাকব। সংগঠনের মূলনীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা কাজ করব।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হরুনের পক্ষ থেকে গণঅধিকার পরিষদ কুষ্টিয়া জেলা কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com