
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
রাজশাহীর বাঘা উপজেলার কৃতী সন্তান রথীন্দ্রনাথ দত্ত। বর্তমানে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি মানবসেবা,অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং নিজ এলাকার মানুষের কল্যাণে কাজ করে ইতোমধ্যে প্রশংসিত হয়েছেন তিনি।
ছাত্রজীবন থেকেই মানুষের উপকার করার মানসিকতা নিয়ে পথচলা শুরু রথীন্দ্রনাথ দত্তের। ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী অসহায়,দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো যেন তাঁর জীবনের অন্যতম ব্রত। সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে তিনি সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।
বিশেষ করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের প্রতি তাঁর সহযোগিতার মনোভাব প্রশংসনীয়। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসবের সময় তিনি নিজ সামর্থ্য অনুযায়ী ধর্মীয় সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ান। তাঁর কাছে মানবসেবাই বড় পরিচয়, মানুষের বিপদে পাশে দাঁড়ানোই প্রকৃত দায়িত্ব।
নিজ জন্মস্থান রাজশাহীর বাঘা উপজেলার মানুষের প্রতিও রয়েছে তাঁর বিশেষ আন্তরিকতা। এলাকার রাস্তাঘাটের উন্নয়ন,অসহায় পরিবারের আর্থিক সহযোগিতা, শিক্ষার্থীদের পড়াশোনার দায়িত্ব গ্রহণ এবং দরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষাজীবন এগিয়ে নিতে তিনি সহযোগিতা করে আসছেন বলে স্থানীয়ভাবে জানা যায়।
এলাকার অনেক শিক্ষার্থী ও অসচ্ছল পরিবার তাঁর সহযোগিতায় উপকৃত হচ্ছেন। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখার মাধ্যমে তিনি একজন মানবিক ও পরোপকারী মানুষ হিসেবে পরিচিতি পেয়েছেন।
একজন সরকারি কর্মকর্তা হিসেবে রাষ্ট্রের দায়িত্ব পালনের পাশাপাশি সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধতার যে দৃষ্টান্ত তিনি তুলে ধরছেন,তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
মানুষের ভালোবাসা,মানবিকতা ও নিঃস্বার্থ সহযোগিতার মধ্য দিয়েই একজন মানুষের প্রকৃত পরিচয় ফুটে ওঠে। রথীন্দ্রনাথ দত্তের মানবসেবামূলক কর্মকাণ্ড সেই মানবিক মূল্যবোধেরই একটি দৃষ্টান্ত।
Leave a Reply