1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
নোটিশ :
এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস
সংবাদ শিরোনাম:

কেশবপুরে সব থেকে বড় প্রতারক গ্রেফতার।

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১১০ বার ভিউ

হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি।

যশোরের কেশবপুরের মঈনুর বিদেশে লোক পাঠানোর কথা বলে অন্তত অর্ধশতাধিক মানুষের কাছথেকে টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়া সাধারন মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়াই তার পেশা। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে তাকে নিজ এলাকা থেকে আটক করা হয়। মঈনুর রহমানের বিরুদ্ধে ১০ টি মামলা পাওয়া গেছে। তার অধিকাংশই প্রতারণা ও চেক ডিজঅনারের মামলা। এরবাইরেও তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে কিনা সে বিষয়ে খোজ খবর নেয়া নিচ্ছে পুলিশ।

এদিকে, স্থানীয়রা জানান, তিনি চুকনগর মডেল মহিলা কলেজের প্রিন্সিপাল ছিলেন। ওই কলেজে চাকরি দেয়ার নাম করে প্রায় কোটি টাকা হাতিয়ে নেন তিনি। এক পর্যায়ে চাকরি ছাড়তে বাধ্য হন। এছাড়া পদ্মাসেতু তৈরীর সময় ওই প্রজেক্টে চাকরি দেয়ার কথা বলে বেকার যুবকদের কাছথেকে টাকা হাতিয়েছেন। এরবাইরেও তিনি সোনার বাংলা গরুর খামার, সোনার বাংলা ঋনদান ও সমবায় সমিতি, সোনার বাংলা ট্যুরস এন্ড ট্রাভেলস নামের প্রতিষ্ঠান খুলে বিভিন্ন ভাবে মানুষের কাছথেকে টাকা হাতিয়ে নিয়েছেন।
তার প্রতিষ্ঠানে মঈনের সহযোগি ছিলেন জয়দেব। মঈন আটক হলেও জয়দেব এখনো অধরা। মঈনের সকল কাজের সহযোগী ছিলেন জয়দেব। তাকেও আইনের আওতায় আনার দাবি জানান ভুক্তভোগীরা।
এদিকে, রোববার তাকে আদালতে আনা হলে আদালত চত্তরে পাওনাদাররা জড় হন। তাদের মধ্যে রয়েছেন কেশবপুরের শ্রীরামপুরের আল আমিন, নীমতলার তরিকুল, ভোগতীর সুলতান, চৌগাছার দশ পাখিয়ার জুয়েল হোসেন, ইমামুল, মেহেদী হাসান, নুর আলম সহ আরও অনেকে। তাদের কেউ বলেন, অধিকাংশ মানুষকেই রোমানিয়া পাঠানোর কথা বলে সাত থেকে ১০ লাখ টাকা করে হাতিয়েছেন ওই মঈনুর। এসময় মঈনুরকে উদ্দেশ্য করে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন তারা। পরে পুলিশ কড়া নিরাপত্তায় তাকে কারাগারে প্রেরণ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com