1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশের ন্যায় দীঘিনালায়ও শুরু হলো এইচএসসি পরীক্ষা, কেন্দ্রে অংশ নিচ্ছেন ১,৪৬৮ পরীক্ষার্থী কুষ্টিয়া বটতৈল মোড়ে যুব উন্নয়নের সামনে ইসমাইল চায়ের দোকানে চলছে রমরমা জোয়া এবং মাদক ব্যবসা ভুয়া চিকিৎসা কাগজপত্র দাখিল করে জামিনের চেষ্টা, সামারি ট্রায়ালে হাসপাতালের ২ স্টাফসহ তিন জনের কারাদণ্ড। প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী  মোঃ সুমন খান উপশিরোনাম: ৭ নম্বর শংকরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খানের সাক্ষাৎকার টিকটকার স্ত্রীর পরকিয়ার জেরে স্বামীর আত্মহত্যা পটিয়া পৌরসভার নাগরিক সমস্যার সমাধান চেয়ে প্রশাসকের কাছে স্মারকলিপি। চরফ্যাশনে টলির চাপায় মাদ্রাসাছাত্রী লিয়ার মর্মান্তিক মৃত্যু কুষ্টিয়ায় নিয়োগ বাণিজ্যের গডফাদার দৌলতপুরের ফয়সাল রুদ্ধশ্বাস ফাইনালে টাইব্রেকারে জোন কাপের শিরোপা বোয়ালখালীর কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ দুই মাদক কারবারির আটক, মোবাইল কোর্টে মামলা দায়ের
সংবাদ শিরোনাম:

ভুয়া চিকিৎসা কাগজপত্র দাখিল করে জামিনের চেষ্টা, সামারি ট্রায়ালে হাসপাতালের ২ স্টাফসহ তিন জনের কারাদণ্ড।

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৪ বার ভিউ

অনিকুল ইসলাম উজ্জ্বল

বরগুনা জেলার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভুয়া চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র দাখিল করে জামিনের চেষ্টা করায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ২ জন স্টাফসহ ৩ জনকে ৫ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আমতলী উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব ইফতি হাসান ইমরান বুধবার (০১ জুলাই) সংক্ষিপ্ত বিচার বা সামারি ট্রায়াল সম্পন্ন করে এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, জি.আর. ৪/২০২৬(তাল) নং মামলার ১নং আসামী মোঃ হারুন খান বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন আবেদন করে অপরাধের ঘটনার তারিখের আগের দিন তিনি আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে ৩ দিন চিকিৎসা নেন জানান এবং তদসমর্থনে একটি ছাড়পত্র দাখিল করেন। উক্ত চিকিৎসা ছাড়পত্রটির সঠিকতা নিয়ে বিজ্ঞ আদালতের সন্দেহ সৃষ্টি হলে বিজ্ঞ আদালত আমতলী হাসপাতালের রেজিস্ট্রার তলব করে তাতে ক্রমিকের ঘরে গরমিল দেখতে পান।
বিজ্ঞ আদালত আসামী মো: হারুন ও তার স্ত্রী তাসলিমাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাসলিমা স্বীকার করেন যে, আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ইমার্জেন্সি এটেনডেন্ট নজরুল ইসলাম পহলান ও একই হাসপাতালের অবৈতনিক সহকারী মো: নূরল হক তাকে ছাড়পত্রটি টাকার বিনিময়ে প্রদান করেন। অতপর বিজ্ঞ আদালত নজরুল ইসলাম ও মো. নুরুল হক কে তলব করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করেন যে, আমতলী হাসপাতাল থেকে দেওয়া মো হারুন খা এর চিকিৎসা ছাড়পত্রটি ভূয়া বা তাদের কর্তৃক জাল জালিয়াতি করে সৃষ্টি। বিজ্ঞ আদালত তাৎক্ষণিক সামারি ট্রায়াল পরিচালনা করে আসামী তাসলিমা, নজরুল ইসলাম ও মো নূরুল হককে ০৫ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. আবু বকর সিদ্দিক এই আদেশের সত্যতা নিশ্চিত করেছেন। একজন বিচারকের নিজ উদ্যোগে এমন বিচার এলাকায় ব্যাপক প্রশংসিত ও আলোচিত হয়েছেন। এ রকম অপরাধের সাথে যারা সংশ্লিষ্ট তাদের জন্য একটি কঠোর বার্তা হিসেবে ভবিষ্যতে কাজ করবে বলে মনে করছেন এলাকাবাসীরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com