1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের হু’মকি তোষামোদ নয়, সত্যের পক্ষে সাংবাদিকতা লেখা। নদীর গতিপথ বদলে তলিয়ে যাওয়ার শঙ্কায় কুষ্টিয়া, সংকটে প্রমত্তা গড়াই। থানার ভেতর সিআইডি পরিদর্শককে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেপ্তার: বোচাগঞ্জের নাফানগর এসডিজি গ্রাম উদ্বোধন নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের বিচার কোথায়? — কোরআনের ন্যায়বিচারের আলোকে নারী-পুরুষ উভয়ের সুরক্ষা চাই। আমতলীতে কাজ শেষের আগেই সড়ক ধসে খালে, যান চলাচল বন্ধ
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় হজরত আলী শাহ (রহ.) মাজার পরিচালনায় ২১ সদস্যের নতুন কমিটি গঠন

  • আপডেটের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৫৩ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

আধ্যাত্মিক ঐতিহ্য,ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করতে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী হজরত আলী শাহ (রহ.) মাজার পরিচালনার জন্য ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি কুষ্টিয়া সদর উপজেলার বটতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফকিরপাড়ায় মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সৌহার্দ্যপূর্ণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটির ঘোষণা দেওয়া হয়।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ হুমায়ুন কবির। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মোঃ আবজাল হোসেন তুহিন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ রাজু শেখ এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাফর আলী। এছাড়াও কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন মির আলী মোস্তফা। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও এলাকার গণ্যমান্য ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
সৈয়দ খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন,হজরত আলী শাহ (রহ.)-এর মাজার শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়;এটি এলাকাবাসীর আধ্যাত্মিক চর্চা,ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক ভালোবাসার এক অনন্য মিলনকেন্দ্র। নতুন কমিটি মাজারের সার্বিক উন্নয়ন,ইসলামী জলসা সুষ্ঠুভাবে পরিচালনা,ধর্মীয় ও সামাজিক কার্যক্রম সম্প্রসারণ এবং দর্শনার্থীদের সেবায় নিষ্ঠার সঙ্গে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আবুল খায়ের,মোঃ মিজানুর রহমান,মাহাবুল মন্ডল ,মীর এমযাজ হোসেন, আকাশ হোসেন, মোঃ বাশার, মোঃ হাসেন মন্ডল,মোঃ বাবু হোসেন,মোঃ শরিফুল ইসলাম, মোঃ বাক্কার হোসেন, খাইরুল ইসলাম (বকুল), মোঃ ছিদ্দিক আলী,মোঃ শহিদুল ইসলাম, মোঃ তিতাস ফকির, মোঃ শহর আলী ফকির, আব্দুল বারিক বেপারী,ইউপি সদস্য আবেদুজ্জামান কাজল,মোঃ রিপন হোসেন,মোঃ জনিসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।
সভা শেষে নবগঠিত কমিটির সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। স্থানীয় ভক্ত ও মুসল্লিরা আশা প্রকাশ করেন,নতুন নেতৃত্বের হাত ধরে মাজারের ধর্মীয় ঐতিহ্য, সুনাম ও সামাজিক ভূমিকা আরও সমৃদ্ধ ও সুসংগঠিত হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com