1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
নোটিশ :
মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ–৫ কিশোরের বিরুদ্ধে মামলা, আটক ৩ “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে নেছারাবাদে নানা কর্মসূচি পালিত
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় এসে বিয়ে করলেন চীনা যুবক বললেন স্ত্রীকে চীনে নিয়ে যেতে চাই।

  • আপডেটের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৫১ বার ভিউ

বিশেষ প্রতিনিধি মজনু মন্ডল

কুষ্টিয়ায় এসে বিয়ে করলেন চীনা যুবক বললেন স্ত্রীকে চীনে নিয়ে যেতে চাই প্রেমের টানে চীন থেকে কুষ্টিয়ার ভেড়ামারায় ছুটে এসেছেন চেন বাও মিং (২৪) নামের এক যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক বছরের সম্পর্ককে পরিণতি দিতে স্থানীয় তরুণী তাসলিমা খাতুনের (১৯) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের পশ্চিম বেহলা গ্রামের মধু মোল্লার মেয়ে তাসলিমা খাতুনের সঙ্গে চীনের গাতসু প্রদেশের বাসিন্দা চেন ইউয়ানঝির ছেলে চেন বাও মিংয়ের প্রায় বছর খানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয়। দীর্ঘ এক বছর অনলাইনে আলাপচারিতার মাধ্যমে তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চেন বাও মিং পেশায় একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী। পরিবারের সম্মতি নিয়েই ২০ এপ্রিল বাংলাদেশে পৌঁছান। এরপর কুষ্টিয়া আদালতে তাদের বিয়ে সম্পন্ন হয়। বর্তমানে এই দম্পতি ভেড়ামারায় তাসলিমার বাড়িতেই অবস্থান করছেন। এদিকে, বিদেশি জামাই আসার খবর ছড়িয়ে পড়ায় চীনা ওই যুবককে দেখতে তাসলিমার বাড়িতে ভিড় করে উৎসুক জনতা।
তাসলিমা খাতুন বলেন আমাদের উভয় পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে। আমার শ্বশুর-শাশুড়ির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে আমার বাবা-মায়ের নিয়মিত যোগাযোগ হচ্ছে। এই বিয়েতে আমি খুব খুশি। সবার কাছে দোয়া চাচ্ছি।
চেন বাও মিং বলেন আমি তাকে ভালোবাসি। আমরা ভালোবেসে বিয়ে করেছি। আমি তাদের সঙ্গে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছি। কারণ তার পরিবার বন্ধুত্বপূর্ণ। কাগজপত্র প্রস্তুত করে স্ত্রীকে চীনে নিয়ে যেতে চাই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com