1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
গ্রামের মানুষের আস্থার নাম: পল্লী চিকিৎসক আবদুর রহমান ও লায়লা ফার্মেসি মেডিকেল কেয়ার। দিঘীনালায় সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা ক্লাস, অংশ নিল ৫ শতাধিক শিক্ষার্থী নেতৃত্ব মানে ক্ষমতা নয়, মানুষের সেবা: জামাল উদ্দিন প্রতিবেদনে রেকর্ড হালনাগাদের পরামর্শ, অথচ হালনাগাদের ফাইলই আটকে রেখেছেন তহসিলদার! মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী লায়ন আব্দুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনির্দিষ্টকালের ছুটিতে। কুষ্টিয়ায় আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু, ২৫০ শয্যা হাসপাতালেই রোগীর ভিড়। লালমোহনে বিপুল পরিমাণ চোরাচালানকৃত সয়াবিন তেল, ০২টি কাভার্ডভ্যানসহ ৩ জন গ্রেফতার WIPC-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হলেন শ্রীলঙ্কার সাংবাদিক নেতা রাঙ্গা বান্দারানায়েকে
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়া মিরপুরে পরিকল্পিত হত্যাকাণ্ডের চার মাস পরও বিচারহীনতা অসহায় পরিবারের আর্তনাদ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৮৭ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পরিকল্পিতভাবে সংঘটিত এক নৃশংস হত্যাকাণ্ডের চার মাস পেরিয়ে গেলেও এখনো বিচার না পাওয়ার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবার। মালিহাদ ইউনিয়নের মালিহাদ ৬ নম্বর ওয়ার্ডের জদ্দার পাড়া এলাকার বাসিন্দা রানা মালিথা হত্যার শিকার হন গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায়। পরিবারের দাবি,পূর্বপরিকল্পিতভাবে প্রতিবেশীরাই তাকে হত্যা করে, কিন্তু দীর্ঘ সময় পার হলেও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি নেই।
নিহত রানা মালিথা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসন্তান রেখে গেছেন। জীবিকার তাগিদে দিনমজুর হিসেবে কাজ করতেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার মৃত্যুতে পরিবারটি আজ চরম অনিশ্চয়তা ও মানবেতর জীবনযাপনের মধ্যে পড়ে গেছে।
রানা মালিথার স্ত্রী মমতাজ বেগমের চোখে আজও সেই বিভীষিকাময় দিনের ছাপ স্পষ্ট। তিনি বলেন, “আমার স্বামীকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে। চার মাস হয়ে গেল, কিন্তু আমরা এখনো কোনো বিচার পাইনি। আমরা গরিব বলেই কি আমাদের ন্যায়বিচার মিলবে না?
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি ছিল অত্যন্ত মর্মান্তিক ও ন্যাক্কারজনক। তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এলাকাবাসীর মতে, এ ধরনের অপরাধের বিচার না হলে সমাজে আইনের প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ন হবে।
বর্তমানে পরিবারটি মানবিক সহায়তার পাশাপাশি ন্যায়বিচারের আশায় দিন গুনছে। তাদের একটাই প্রত্যাশা—প্রশাসন দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করবে।
এই ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল। তাদের মতে, বিচারহীনতার সংস্কৃতি রোধে এ ধরনের ঘটনার দ্রুত নিষ্পত্তি সময়ের দাবি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com