1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
নোটিশ :
সুনামগঞ্জ সদর হাসপাতালে জটিল সিজারে সফলতা, আস্থা বাড়ছে ডাঃ লিপিকা দাসের প্রতি কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি বিল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পটিয়ায় রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা পূর্ব পরিষদ গঠিত। কুমারখালীতে পদ্মায় বালুভর্তি গাড়ি উল্টে শিশু নিখোঁজ, উদ্ধারে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন দীঘিনালায় আকস্মিক বন্যা, পানিবন্দি প্রায় ৫০০ পরিবার খাগড়াছড়িতে হঠাৎ মেঘ বিস্ফোরণে সৃষ্ট বৃষ্টির কারণে বন্যা বেনাপোলে স্বজনদের অপেক্ষা কলকাতায় আগুনে মৃত্যু: মরদেহের জন্য গোপালগঞ্জে ৪৭ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২ দীঘিনালায় নিশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট, যুবকের ৩ মাসের কারাদণ্ড
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ার মিরপুরে অপহৃত কলেজছাত্রী জোহানা খাতুনকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৩ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়ার মিরপুরে অপহৃত এক কলেজছাত্রীকে দ্রুত উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অপহৃত ওই শিক্ষার্থীর পরিবার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে মেয়েকে সুস্থ ও নিরাপদে ফিরে পেতে আকুতি জানিয়েছে।
সোমবার ( ৯ ফেব্রুয়ারি ) রাত আটটার সময় কুষ্টিয়া শহরের জোহান্স পার্কে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আয়োজিত সংবাদ সম্মেলনে অপহৃত জোহানা খাতুনের মা মোছাঃ রোজিনা খাতুন লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি অভিযোগ করেন, তার মেয়ে মোছাঃ জোহানা খাতুন (১৭) মিরপুর উপজেলার পোড়াদহ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। গত ৫ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৯টার দিকে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তাকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়।
লিখিত বক্তব্যে রোজিনা খাতুন জানান, একই কলেজের শিক্ষার্থী মোছাঃ সেতু খাতুনের সঙ্গে জোহানার বন্ধুত্ব ছিল। তিনি দাবি করেন, সেতু খাতুন দীর্ঘদিন ধরে তার মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আসছিল। বিষয়টি জানতে পেরে তিনি মেয়েকে ওই বন্ধুত্ব থেকে দূরে থাকার জন্য নিষেধ করেন। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে অভিযুক্তরা পরিকল্পিতভাবে তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও জানান, ঘটনার দিন সকালে পোড়াদহ নতুনবাজার এলাকায় কলেজের সামনে পৌঁছালে সেতু খাতুনসহ কয়েকজন সহযোগীর সহায়তায় জোহানাকে ট্রেনে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী দুই তরুণী বিষয়টি দ্রুত পরিবারকে জানালে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরবর্তীতে অভিযুক্তদের বাড়িতে গিয়ে মেয়ের খোঁজ চাইলে তারা কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানায় এবং হুমকি দেয় বলে অভিযোগ করেন তিনি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হওয়ার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে মিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অপহৃত শিক্ষার্থীর পরিবার আশঙ্কা করছে, তাকে প্রতারণার মাধ্যমে অন্য কোথাও পাচার করা হতে পারে।
সংবাদ সম্মেলনে রোজিনা খাতুন প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানিয়ে বলেন, “আমার মেয়েকে দ্রুত উদ্ধার করে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর আন্তরিক সহযোগিতা চাই।”
এ বিষয়ে মিরপুর থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয় সচেতন মহল এ ঘটনাকে উদ্বেগজনক উল্লেখ করে দ্রুত শিক্ষার্থীকে উদ্ধার ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com