1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত বোরহানউদ্দিনে সংঘর্ষ ইস্যু: সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন প্রেসক্লাব সম্পাদক সোহেল মাহমুদ জ্ঞান, সততা ও ত্যাগের প্রতীক ইউনিফর্ম—নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা ইয়ামিন নোমান: বৈধ বিয়েকে ‘বিবাহিত প্রেমিকা’ বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন
সংবাদ শিরোনাম:

সাংবাদিকতা পেশায় পূর্ণ মনোনিবেশের লক্ষ্যে রাজনীতি ছাড়ার ঘোষণা।

  • আপডেটের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১০৯ বার ভিউ

মোঃ আসাদ আলী
বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি

সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সেতাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য মুর্শিদহাট (সিনেমা হল রোড) এলাকার বাসিন্দা মাসুদ-উল-জাহাঙ্গীর রাজী (মাসুদ জাহাঙ্গীর)।
বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৫টায় সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি ও সাংবাদিকতা—উভয় ক্ষেত্রেই যুক্ত ছিলেন। তার রাজনৈতিক জীবনের শুরু বিএনপির রাজনীতির মধ্য দিয়ে হলেও পরবর্তীতে বিভিন্ন বাস্তবতায় তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন এবং দলীয়ভাবে বিভিন্ন দায়িত্ব পালন করেন।
তিনি বলেন, সক্রিয় রাজনীতি ও সাংবাদিকতা একসঙ্গে চালিয়ে যাওয়া নৈতিক, পেশাগত ও বাস্তবিক দিক থেকে বেমানান। একজন সাংবাদিকের স্বাধীনতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সক্রিয় দলীয় রাজনীতির স্পষ্ট দ্বন্দ্ব রয়েছে। দীর্ঘদিন ধরে এই বিষয়টি তাকে ভাবিয়ে তুলছিল।
এমন বাস্তবতায় পর্যাপ্ত চিন্তাভাবনা ও আত্মসমালোচনার পর তিনি আজ থেকে রাজনীতি থেকে সম্পূর্ণভাবে সরে দাঁড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
তিনি আরও বলেন, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ এবং সেতাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি পদ থেকেও আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। বর্তমানে দলীয় সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকায় লিখিতভাবে পদত্যাগপত্র প্রদানের সুযোগ না থাকায় তিনি গণমাধ্যমের সামনে এই ঘোষণা দিয়েছেন।
ভবিষ্যতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড, দলীয় ভূমিকা কিংবা মতাদর্শিক কার্যক্রমে আর সম্পৃক্ত না থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, তার একমাত্র লক্ষ্য থাকবে সাংবাদিকতা পেশায় পূর্ণ মনোনিবেশ করা। একজন পেশাদার, নিরপেক্ষ, দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সাংবাদিক হিসেবে সমাজ, দেশ ও জাতির কল্যাণে কাজ করাই হবে তার ভবিষ্যৎ পথচলার মূল লক্ষ্য।
সংবাদ সম্মেলনে তিনি রাজনীতিতে যাদের সঙ্গে কাজ করেছেন এবং যারা তাকে সহযোগিতা ও সমর্থন দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে সাংবাদিক সমাজের প্রতিও তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সৎ, স্বচ্ছ ও স্বাধীন সাংবাদিকতা গণতন্ত্র ও সমাজের জন্য অত্যন্ত জরুরি। সেই আদর্শকে ধারণ করেই তিনি তার বাকি পেশাজীবন উৎসর্গ করতে চান।
সংবাদ সম্মেলনে বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সাংবাদিক নেতা ও সুধীজন উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com