1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের বিচার কোথায়? — কোরআনের ন্যায়বিচারের আলোকে নারী-পুরুষ উভয়ের সুরক্ষা চাই। আমতলীতে কাজ শেষের আগেই সড়ক ধসে খালে, যান চলাচল বন্ধ এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় সদর ও মিলপাড়া পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার

  • আপডেটের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১০৬ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়ায় সদর ও মিলপাড়া পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।বুধবার (০৭ জানুয়ারি ২০২৬ খ্রি.) কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) কুষ্টিয়া সদর থানাধীন সদর পুলিশ ফাঁড়ি ও মিলপাড়া পুলিশ ফাঁড়ি আকস্মিকভাবে পরিদর্শন করেন।
পরিদর্শনের শুরুতেই পুলিশ সুপার মহোদয় ফাঁড়ির গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা করেন এবং অফিসার ও ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি মালখানা, হাজতখানা, ব্যারাক ও সরকারি অস্ত্রসমূহ সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় সংশ্লিষ্ট অফিসার ও পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পেশাদারিত্ব, শৃঙ্খলা রক্ষা এবং জনসেবামূলক পুলিশিং জোরদারে বিভিন্ন দিকনির্দেশনামূলক ব্রিফিং প্রদান করেন।
এছাড়াও পুলিশ সুপার মহোদয় কুষ্টিয়া সদর থানাধীন মিলপাড়া পুলিশ ফাঁড়ির জন্য নবনির্মিত ভবন পরিদর্শন করেন এবং নির্মাণকাজের সার্বিক অগ্রগতি ও সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জনাব শিকদার মো. হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়া এবং কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
পুলিশ সুপার মহোদয় এ সময় বলেন,আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি ইউনিটকে আরও দায়িত্বশীল ও জনগণের প্রতি বন্ধুসুলভ আচরণ নিশ্চিত করতে হবে। নিয়মিত পরিদর্শনের মাধ্যমে পুলিশি সেবার মান আরও উন্নত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com