1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
কুয়াকাটায় ফের মৃত্যু ডলফি,উপকূলীয় পরিবেশ নিয়ে বাড়ছে শঙ্কা। নেছারাবাদে ইয়াবা ও গাঁজাসহ তিনজন আটক কুষ্টিয়া গড়াই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সাফিন নামের একজন স্কুল ছাত্রের মৃ’ত্যু নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সাংবাদিক রবিউল ইসলামের বিরুদ্ধে সংবাদ প্রকাশে পক্ষপাতের অভিযোগ গরিবের পাশে দাঁড়ানোই অপরাধ? কলাপাড়ায় সমিতির চাপে বন্ধ ফার্মেসি। তজুমদ্দিনের বাদলীপুর গ্রামে গাছ কাটতে এসে রুনা আক্তার (১৪) নামের অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানি অভিযোগে নজরুল নামের এক ব্যক্তিকে আটক করেছেন তজুমদ্দিন থানা পুলিশ। তজুমদ্দিন উপজেলায় নতুন ভাবে কবি হিসেবে যুক্ত হয়েছে জিসান রনি। ভান্ডারিয়ায় ১৩ বছরের কিশোরের গেমসে আক্রান্ত হয়ে আত্মহত্যা পূবালী ব্যাংক পিএলসি মিয়ারহাট শাখার ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন
সংবাদ শিরোনাম:

ভোলা বোরহানউদ্দিনে টবগী ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১১৭ বার ভিউ

মোঃ তুহিন ফরাজী প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন বিএনপি ও টবগী ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের “সুপার ফাইভ” নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের সহধর্মিণী এবং বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক।
টবগী ইউনিয়ন মহিলা দলের সভাপতি রোকসানা পারভীন স্বপ্নের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পান্না বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার আলম খান, সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আজম ও পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলী আকবর পিন্টু।
এছাড়াও উপস্থিত ছিলেন টবগী ইউনিয়ন বিএনপির সভাপতি নেচার উদ্দিন বাহার মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সোরাহাব হোসেন, ও আব্দুর রাজ্জাক, টবগী ইউনিয়ন যুবদলের সভাপতি মনজু বয়াতী, সিনিয়র সহ-সভাপতি খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক ফরাজী সহ-সভাপতি পারভেজ হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক মাসুম সেজোয়াল, টবগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রেদোয়ান মীর
এ সময় আরও উপস্থিত ছিলেন টবগী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মঞ্জু (মাল), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল, শ্রমিক দল, কৃষক দল, তরুণ দল, মৎস্যজীবী দল, ওলামা দল এবং ইউনিয়নের আওতাধীন ৯টি ওয়ার্ডের মহিলা দলের সুপার ফাইভ নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “একটি দল যারা একাত্তরের যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিল, আজ তারা ইসলামের নামে অপপ্রচার চালাচ্ছে। জনগণকে এসব অপশক্তি থেকে দূরে থাকতে হবে।”
তিনি আরও বলেন, “বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে, কৃষকদের জন্য দেওয়া হবে বিশেষ কৃষি কার্ড এবং সার্বিকভাবে দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন নিশ্চিত করা হবে।”
সভাটি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং উপস্থিত নেতাকর্মীরা আগামী দিনের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com