1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
নোটিশ :
মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ–৫ কিশোরের বিরুদ্ধে মামলা, আটক ৩ “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে নেছারাবাদে নানা কর্মসূচি পালিত
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়া-৩ আসনে ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের মনোনয়নপত্র দাখিল

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রকৌশলী জাকির হোসেন সরকার।
সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) দুপুরে কুষ্টিয়া জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে (ডিসি কোর্ট) আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এ সময় জেলা ও সদর উপজেলা বিএনপির নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত থেকে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।
মনোনয়নপত্র দাখিলের পূর্বে ও পরে ডিসি কোর্ট চত্বরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে কুশলাদি ও শুভেচ্ছা বিনিময় করেন প্রকৌশলী জাকির হোসেন সরকার। নেতাকর্মীদের উচ্ছ্বাস,স্লোগান আর ধানের শীষের প্রতীক ঘিরে আশাবাদী চিত্রে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন,কুষ্টিয়া-৩ আসনে পরিবর্তনের প্রত্যাশায় জনগণ ঐক্যবদ্ধ। তারা বিশ্বাস করেন, প্রকৌশলী জাকির হোসেন সরকারের নেতৃত্বে ধানের শীষ আবারও জনগণের আস্থার প্রতীকে পরিণত হবে।
মনোনয়নপত্র দাখিল শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন,আমি কুষ্টিয়া-৩ আসনের আপামর জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি। ইনশাআল্লাহ,জনগণই হবে আমার শক্তি। গণতন্ত্র পুনরুদ্ধার,উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি কাজ করতে চাই।
সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়ন দাখিল কার্যক্রম সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও।
উল্লেখ্য,কুষ্টিয়া-৩ (সদর) আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। আসন্ন নির্বাচনে এই আসন ঘিরে ভোটারদের মধ্যে বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com