
মোঃ তুহিন ফরাজী প্রতিনিধি:
আজ রবিবার দুপুরে মানিকার হাট বাজার সংলগ্ন ভোলা-চরফ্যাশন সড়কে একটি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। স্থানীয়রা জানান, লালমোহন থেকে পাঁচ যাত্রী নিয়ে একটি অটোরিকশা ভোলার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ট্রাকটি অটোরিকশাটিকে চাপা দেয়।
নিহতরা হলেন মো. মিজান (৩৬), রিয়াজ উদ্দিন এবং আজমিরী আমরিন (২০)। মো. মিজান ও রিয়াজ উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আজমিরী আমরিনকে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জেলা পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসার জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। এছাড়া গুরুতর আহত চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply