1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের বিচার কোথায়? — কোরআনের ন্যায়বিচারের আলোকে নারী-পুরুষ উভয়ের সুরক্ষা চাই। আমতলীতে কাজ শেষের আগেই সড়ক ধসে খালে, যান চলাচল বন্ধ এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় ভেড়ামারায় পিকআপ চাপায় দুই কলেজছাত্র নিহত

  • আপডেটের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৩ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া–ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের বাঁধপাড়া এলাকায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সিয়াম (১৯) ও রশীদ (২০)। সিয়াম পার্শ্ববর্তী মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বীজনগর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। অপর নিহত রশীদ মিরপুর পৌরসভার কুড়িপোল এলাকার মো. কুদ্দুস হোসেনের ছেলে এবং চিথলিয়া সাগরখালী কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়,সিয়াম ও রশীদ মোটরসাইকেলযোগে লালন শাহ সেতুর দিকে যাচ্ছিলেন। এ সময় বাঁধপাড়া এলাকায় রাস্তার একটি বাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভেড়ামারাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই সিয়াম মারা যান। গুরুতর আহত অবস্থায় রশীদকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৭টার পর চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.একরামুল হক জানান,দুর্ঘটনার পর রশীদকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান,মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই কলেজছাত্র নিহত হয়েছে। দুর্ঘটনায় জড়িত পিকআপটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। নিহতদের পরিবারের সঙ্গে আলোচনা সাপেক্ষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। অকালপ্রয়াণে প্রাণ হারানো দুই তরুণ শিক্ষার্থীর মৃত্যুতে স্বজন ও সহপাঠীদের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com