1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
নোটিশ :
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত বোরহানউদ্দিনে সংঘর্ষ ইস্যু: সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন প্রেসক্লাব সম্পাদক সোহেল মাহমুদ জ্ঞান, সততা ও ত্যাগের প্রতীক ইউনিফর্ম—নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা ইয়ামিন নোমান: বৈধ বিয়েকে ‘বিবাহিত প্রেমিকা’ বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় সার নিয়ে নয়ছয় কঠোর হুঁশিয়ারি কুমারখালী সার সমিতির সভাপতির

  • আপডেটের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৪১ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় কৃষকদের প্রাপ্য সার নিয়ে কোনো ধরনের অনিয়ম,মজুদদারি কিংবা নয়ছয় করতে দেওয়া হবে না,এমন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কুমারখালী উপজেলা সার সমিতির সভাপতি মোহাম্মদ আলী।
তিনি বলেন,কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সেই কৃষকের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে চাইলে কাউকেই ছাড় দেওয়া হবে না। সার নিয়ে যারা কালোবাজারি বা কারসাজির স্বপ্ন দেখছে,তাদের জন্য আগাম সতর্কবার্তা—এখানে কোনো অনিয়ম সহ্য করা হবে না।
মোহাম্মদ আলী কুমারখালী উপজেলার সার সমিতির সভাপতি হওয়ার পাশাপাশি সাবেক বিএনপির বাগুলাট ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবেও পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি কৃষক স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা রেখে আসছেন বলে স্থানীয়রা জানান।
তিনি আরও বলেন,সার হলো কৃষকের জীবনরস। এক মুঠো সার না পেলে তার পুরো মৌসুম ধ্বংস হয়ে যায়। তাই কৃষকের ঘামে ভেজা মাঠে কোনো দুর্নীতির ছায়া পড়তে দেওয়া যাবে না। সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাব।
স্থানীয় কৃষকরাও তার বক্তব্যকে স্বাগত জানিয়ে বলেন, সাম্প্রতিক সময়ে সার নিয়ে নানা গুজব ও সংকটের আশঙ্কার মধ্যে এ ধরনের দৃঢ় অবস্থান কৃষকদের মধ্যে স্বস্তি ও আস্থার সৃষ্টি করেছে।
সভায় আরও উপস্থিত ছিলেন সার ডিলার সমিতির সদস্য, কৃষক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেষে মোহাম্মদ আলী সকল ডিলার ও সংশ্লিষ্টদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন,সততার পথে থাকলে কেউ ক্ষতিগ্রস্ত হবে না,আর অনিয়ম করলে আইন তার নিজস্ব পথে চলবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com