1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
নোটিশ :
মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ–৫ কিশোরের বিরুদ্ধে মামলা, আটক ৩ “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে নেছারাবাদে নানা কর্মসূচি পালিত
সংবাদ শিরোনাম:

বোচাগঞ্জে বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা শহিদুল চৌধুরী গ্রেফতার

  • আপডেটের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৩ বার ভিউ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২-এর আওতায় আওয়ামী লীগের এক বহিষ্কৃত নেতাকে গ্রেপ্তারের ঘটনায় দিনাজপুরের বোচাগঞ্জে তীব্র বিতর্ক ও প্রশ্নের জন্ম দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, যাকে আওয়ামী লীগের নেতা পরিচয়ে গ্রেপ্তার করা হয়েছে, তিনি দীর্ঘদিন আগেই দল থেকে বহিষ্কৃত ছিলেন। অথচ পুলিশ তাকে আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি হিসেবেই গ্রেপ্তার দেখিয়েছে।
বোচাগঞ্জ থানা সূত্র জানায়, ২০ ডিসেম্বর রাতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানে শহিদুল হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২১ ডিসেম্বর সকালে তাকে আদালতে পাঠানো হয়।
এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। সেতাবগঞ্জ পৌর এলাকার ইমরুল রেজা নামে এক ফেসবুক ব্যবহারকারী তার পোস্টে দাবি করেন, শহিদুল হোসেন চৌধুরী আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা। তাকে গ্রেপ্তারের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে প্রশ্ন তোলেন—যারা প্রকৃতভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এবং প্রকাশ্যে চলাফেরা করছেন, তাদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

একাধিক সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, শহিদুল হোসেন চৌধুরী একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে নৌকার বিপক্ষে নির্বাচনে অংশগ্রহণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২১ সালের ২ নভেম্বর বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় সর্বসম্মত সিদ্ধান্তে আটজন নেতাকে বহিষ্কার করা হয়। ওই বহিষ্কৃতদের তালিকায় শহিদুল হোসেন চৌধুরীর নামও রয়েছে।

এদিকে পরিবার সূত্র ও জাকের পার্টির প্যাডে থাকা তথ্যমতে, ২০২৫ সালের ২৫ আগস্ট ড. সায়েম আমীর ফয়সলের স্বাক্ষরে জাকের পার্টির বোচাগঞ্জ উপজেলা শাখার একটি কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে শহিদুল হোসেন চৌধুরীর নাম সহ-সভাপতি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে।
তবে এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন,শহিদুল হোসেন চৌধুরীকে ৫ নম্বর ছাতইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবেই গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ২০২১ সালে বহিষ্কৃত একজন নেতাকে গ্রেপ্তার করা হলেও যাদের বিরুদ্ধে সাধারণ মানুষের ওপর নির্যাতন, ভয়ভীতি ও দখলবাজির অভিযোগ রয়েছে, তারা এখনো ধরাছোঁয়ার বাইরে। নিষিদ্ধ আওয়ামী লীগের এক বহিষ্কৃত নেতাকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে বোচাগঞ্জে প্রশাসনের ভূমিকা ও অভিযানের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com