1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
নোটিশ :
মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ–৫ কিশোরের বিরুদ্ধে মামলা, আটক ৩ “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে নেছারাবাদে নানা কর্মসূচি পালিত
সংবাদ শিরোনাম:

নেছারাবাদে পুলিশ সদস্যের বিরুদ্ধে মিথ্যা হয়রানি ও ৫ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ

  • আপডেটের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২১৮ বার ভিউ

সোহেল রায়হান, স্টাফ রিপোর্টার

নেছারাবাদে পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা ছাড়া গ্রেফতার হয়রানি ও ৫ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তির বাসায় তদন্তে গিয়ে মামলা হওয়ার কথা বলে গ্রেফতার করার মিথ্যা হুমকি দেয় অন্যথায় ৫ হাজার টাকা ঘুষ দাবি করে। সরেজমিনে জানা যায়, পারিবারিক কলহের জেরে এক পক্ষের করা থানায় অভিযোগের ভিত্তিতে তদন্তে আসে নেছারাবাদ থানার এসআই ওমর সানি। তিনি তদন্তে এসে সরাসরি ঘরে ঢুকে যায় এবং অভিযুক্ত ব্যক্তি আব্দুল খালেককে বলে তার নামে থানায় মামলা হয়েছে, তাই তাকে গ্রেফতার করা হবে। তখন খালেকের স্ত্রী ও প্রতিবন্ধি সন্তান বাঁধা প্রদান করলে এবং আকুতি মিনুতি করে আটক না করতে অনুরোধ করলে এসআই ওমর সানি গ্রেফতার না করার শর্তে অভিযুক্ত ব্যক্তি আব্দুল খালেকের কাছে তার স্ত্রী সন্তান ও পার্শ্ববর্তী আত্মীয় স্বাক্ষীগনের সামনে ৫ হাজার টাকা দাবি করে। পরবর্তীতে খালেক পাশের ঘরের মহিলার (চাচী) কাছ থেকে ৫০০ টাকা ধার এনে পুলিশকে দেয়। সেটা নিয়ে পুলিশ সদস্য ওমর সানি নির্দেশ দিয়ে যায় ঐ দিন সন্ধ্যায় যেনো বাকি সাড়ে ৪ হাজার টাকা নিয়ে থানায় হাজির হয়।

অভিযুক্ত আব্দুল খালেক দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদকে বলেন, আমার মা এবং ভাই বোনের সাথে পারিবারিক ভাবে বেশ কিছুদিন যাবৎ একটা পুরোনো ঘর এবং টাকা পয়সার লেনদেন নিয়ে বিরোধ চলছিলো এবং আমাকে ঠকানো হচ্ছিলো। এক পর্যায়ে আমাদের মাঝে ঝগড়া বিবাদ হয় এবং আমার নামে থানায় তারা একটা লিখিত অভিযোগ দেয়। কিন্তু আমার নামে কোনো মামলা হয়নি। তবুও এসআই ওমর সানি আমার বাসায় এসে হুমকি দিয়ে বলে আমার নামে নাকি থানায় মামলা হয়েছে, এজন্য আমাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাবে। নইলে ৫ হাজার টাকা তাকে দিতে হবে। পরবর্তীতে আমি ধার করে তাকে ৫০০ টাকা দেই এবং বাকি টাকা থানায় গিয়ে দিয়ে আসার কথা থাকলেও আমি তা দেইনি। আব্দুল খালেক নেছারাবাদের সোহাগদল ৫ নং ওয়ার্ডের বাসিন্দা।

এ বিষয়ে আব্দুল খালেকের স্ত্রী সুমি, প্রতিবেশী প্রত্যক্ষদর্শী রোজিনা এবং তার চাচীর জবানবন্দি নেওয়া হয়েছে এবং তারাও একই সাক্ষ্য দিয়েছে।

জানা যায়, এসআই ওমর সানি বদলি জনিত কারনে বর্তমানে মঠবাড়িয়া থানায় রয়েছেন। তার কাছে অভিযোগের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে তিনি গ্রেফতারের হুমকি ও টাকা দাবির অভিযোগ অস্বীকার করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com