1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
নোটিশ :
মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ–৫ কিশোরের বিরুদ্ধে মামলা, আটক ৩ “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে নেছারাবাদে নানা কর্মসূচি পালিত
সংবাদ শিরোনাম:

ভোলা জেলা শ্রমিক পার্টির সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন জামালের নেতৃত্বে মাঠে শ্রমিক নেতাকর্মীরা

  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৫ বার ভিউ

বাহাদুর চৌধুরী :
ভোলা সদর–১ আসনে জাতীয় পার্টি–বিজেপির প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের পক্ষে নির্বাচনী প্রচারণা দিন দিন ব্যাপকতা লাভ করছে। “সাধারণ মানুষের মার্কা—গরুর গাড়ি মার্কা”, “উন্নয়নের মার্কা—গরুর গাড়ি মার্কা”—এই স্লোগানে মুখর হয়ে উঠেছে ভোলা সদর উপজেলার প্রতিটি বাড়ি, মহল্লা, গ্রাম, ইউনিয়ন, বাজার ও বন্দর এলাকা। আবার দেখা গেছে অনেকে প্রতিকি গরুর গাড়ি মাথায় নিয়ে হাঁটছে।

ভোলা জেলা শ্রমিক পার্টির সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন জামাল–এর নেতৃত্বে শ্রমিক পার্টির নেতাকর্মীরা সকাল থেকে রাত পর্যন্ত ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের জন্য ভোট চেয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। মাঠপর্যায়ে সংগঠিত এই প্রচারণা ভোলার রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

স্থানীয়রা জানান, আলহাজ্ব জামাল উদ্দিন জামাল একজন পরিচ্ছন্ন, ত্যাগী ও পরীক্ষিত শ্রমিক নেতা। দীর্ঘদিন ধরে তিনি শ্রমজীবী মানুষের অধিকার আদায়, ন্যায্য মজুরি, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তার প্রশ্নে নিরলসভাবে কাজ করে আসছেন। তাঁর নেতৃত্বেই শ্রমিক পার্টির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে গরুর গাড়ি মার্কার পক্ষে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে আলহাজ্ব জামাল উদ্দিন জামাল বলেন,
“ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ একজন সৎ, শিক্ষিত ও দেশপ্রেমিক নেতা। তিনি শ্রমিক, জেলে, কৃষক ও সাধারণ মানুষের কথা বোঝেন। তাঁর হাত ধরেই ভোলার প্রকৃত উন্নয়ন সম্ভব। তাই শ্রমিক পার্টির প্রতিটি নেতাকর্মী দিনরাত পরিশ্রম করে মানুষের কাছে তাঁর পক্ষে ভোট চাইছে।”

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রয়েছে—ভোলা জেলার প্রতিটি ঘরে গ্যাস সংযোগ প্রদান, ভোলা–বরিশাল সেতু নির্মাণ, ভোলায় আধুনিক হাসপাতাল স্থাপন, মাদকমুক্ত–চাঁদামুক্ত–সন্ত্রাসমুক্ত ভোলা গড়ে তোলা এবং চরাঞ্চলের অসহায় জেলে, শ্রমিক ও কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা।

স্থানীয়দের মতে, শ্রমিক পার্টির সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন জামালের মাঠপর্যায়ের সক্রিয় নেতৃত্ব ও সংগঠনের শক্ত অবস্থান গরুর গাড়ি মার্কার পক্ষে জনসমর্থন আরও দৃঢ় করছে।

উল্লেখ্য, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের পিতা মরহুম নাজিউর রহমান মঞ্জু ছিলেন একজন বর্ষীয়ান ও জনবান্ধব রাজনীতিবিদ। ভোলা অঞ্চলের উন্নয়ন, শিক্ষা ও অবকাঠামোগত অগ্রগতিতে তাঁর অবদান আজও মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

ভোলা সদর–১ আসনে নির্বাচনী উত্তাপ যত বাড়ছে, ততই গরুর গাড়ি মার্কাকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ ও প্রত্যাশা স্পষ্ট হয়ে উঠছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com