1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
নোটিশ :
নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের বিচার কোথায়? — কোরআনের ন্যায়বিচারের আলোকে নারী-পুরুষ উভয়ের সুরক্ষা চাই। আমতলীতে কাজ শেষের আগেই সড়ক ধসে খালে, যান চলাচল বন্ধ এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
সংবাদ শিরোনাম:

বোরহানউদ্দিনে টবগী ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২২২ বার ভিউ

মোঃ তুহিন ফরাজি :

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫ খ্রি.) বিকেলে টবগী ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আয়োজিত এ আলোচনা সভায় টবগী ৫নং ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী মোঃ সহিদুর ইসলাম নাছিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টবগী ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার উদ্দিন বাহার মিয়া। সভায় সভাপতিত্ব করেন টবগী ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি শরিফ মিয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টবগী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নাছির পাটোয়ারী, সোহেল হাওলাদার, টবগী ইউনিয়ন যুবদলের সভাপতি মনজুরুল ইসলাম মঞ্জু, সিনিয়র সহ-সভাপতি খোকন হালদার, সহ-সভাপতি পারভেজ হাওলাদার, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। এছাড়াও উপস্থিত ছিলেন টবগী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান ইকবাল, সাধারণ সম্পাদক মঞ্জু (মাল), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তুহিন ফরাজী, সাংগঠনিক সম্পাদক শামিম হাজী, সহ-সভাপতি ইমতিয়া আরিফ, সহ-সভাপতি সোহেল তানভীরসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হবে।

বক্তারা আরও বলেন, মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। এই দিনটি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com