1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ–৫ কিশোরের বিরুদ্ধে মামলা, আটক ৩ “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে নেছারাবাদে নানা কর্মসূচি পালিত
সংবাদ শিরোনাম:

ভোলা পুলিশ সুপারের বোরহানউদ্দিন থানা পরিদর্শন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৫ বার ভিউ

ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয় আজ শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫ খ্রি.) বোরহানউদ্দিন থানা পরিদর্শন করেছেন। পুলিশ সুপার মহোদয় থানায় উপস্থিত হলে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানায় কর্মরত অফিসার ও ফোর্সের সঙ্গে কুশল বিনিময় করেন এবং থানার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি থানা ভবন, বিভিন্ন অফিস কক্ষ, ব্যারাক, মেস ও হাজতখানা পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে বোরহানউদ্দিন থানার আয়োজনে থানা প্রাঙ্গণে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার। সভার শুরুতে তিনি থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি সেবার মান উন্নয়ন এবং এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে উপস্থিত সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে উন্মুক্ত আলোচনায় অংশ নেন।

সুধী সমাবেশে উপস্থিত ব্যক্তিবর্গ তাৎক্ষণিকভাবে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করলে পুলিশ সুপার মহোদয় সেগুলোর উত্তর প্রদান করেন এবং আইনগত সহায়তা নিশ্চিত করতে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট সকল থানার অফিসার ইনচার্জদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন জনাব সত্যজিৎ কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল), অফিসার ইনচার্জ, বোরহানউদ্দিন থানা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে জনগণের সহযোগিতায় আইনশৃঙ্খলা রক্ষা ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com