1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
নোটিশ :
মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ–৫ কিশোরের বিরুদ্ধে মামলা, আটক ৩ “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে নেছারাবাদে নানা কর্মসূচি পালিত
সংবাদ শিরোনাম:

বোরহানউদ্দিনে বিএনপিতে যোগদান করেছেন আওয়ামী লীগের ৭ নেতাকর্মী

  • আপডেটের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৪ বার ভিউ

মোঃ তুহিন ফরাজী প্রতিনিধিঃ ইস্টাফ রিপোর্টার্স

ভোলার বোরহানউদ্দিনে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী বিএনপিতে যোগদান করছেন। তারা সবাই কাচিয়া ইউনিয়নের আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ে দায়িত্বরত ছিলেন।

শুক্রবার (১২ ডিসেম্বর ) সন্ধ্যায় কাচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের এক অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, পৌর বিএনপির সহ-সভাপতি মো. বশির স্যার, পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক, সাহাবুউদ্দিন বাচ্চু ও উপজেলা যুবদলের সদস্য সচিব জসিমউদদীন খানের হাতে ফুল দিয়ে যোগদান করেন।

কাউন্সিল অধিবেশন শেষ হওয়ার পর তারা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে বিএনপিতে যোগদান করেন তারা। যোগদান করা আওয়ামী লীগ নেতারা হলেন- ১। দুলাল ফরাজী কাচিয়া ২ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক, ২। আঃরহিম সাবেক যুবলীগ নেতা,৩। আলী হোসেন, যুবলীগের সহ-সভাপতি ২ নং ওয়ার্ড, ৪। বশির মাল, কাচিয়া ৩ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি,৫। আঃ মালেক, ২ নং ওয়ার্ড যুবলীগ নেতা, ৬। মো. মিন্টু, আওয়ামীলীগ ২ নং ওয়ার্ড নেতা, ৭। আমিরুল হোসেন লস্কর, যুবলীগ নেতা ২ নং ওয়ার্ড প্রমুখ।

যোগদান করা নেতারা বলেন, বোরহানউদ্দিন উপজেলার প্রতিটি উন্নয়নে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের অবদান রয়েছে। এ অঞ্চলের মাটি ও মানুষের নেতা তিনি। হাফিজ ইব্রাহিমকে আমরা আগেও পছন্দ করতাম, এখনো করি। আগামী নির্বাচনে প্রিয় নেতার হাতকে শক্তিশালী করতে আমরা বিএনপিতে যোগদান করছি।

এ বিষয়ে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান বলেন, তারা সবাই শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং আমাদের ভোলা ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহিম এর ভালোবাসায় স্বেচ্ছায় আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে বিএনপিতে যোগদান করেছেন। তারা সবাই আওয়ামী লীগের সক্রিয় সদস্য ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়নের এক আওয়ামী লীগ নেতা বলেন, তার আওয়ামী লীগের বিভিন্ন পদে থাকলেও রাজনীতিতে সক্রিয় ছিলেন না।

ইউনিয়ন বিএনপির ( উত্তর শাখার) সভাপতি সামীম হাওলাদারের সভাপতিত্বে ২ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন (এ,আর, মাইনুদ্দিন মফিজ, (উত্তর শাখা) বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com