1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
নোটিশ :
মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ–৫ কিশোরের বিরুদ্ধে মামলা, আটক ৩ “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে নেছারাবাদে নানা কর্মসূচি পালিত
সংবাদ শিরোনাম:

হাদির উপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় সড়ক অবরোধ ও বিক্ষোভ

  • আপডেটের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৬ বার ভিউ

মোঃ তুহিন ফরাজী প্রতিনিধি
ইস্টাফ রিপোর্টার্স

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর নৃশংস হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল সমাবেশ ও সড়ক অবরোধ করেছে আহত জুলাই যোদ্ধা কুষ্টিয়া জেলা ও ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী জনতা।

শনিবার (১৩ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া শহরের থানার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে এনএস রোড, কুষ্টিয়া-ঝিনাইদহ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এখানে এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে পুনরায় বিক্ষোভ মিছিলটি মজমপুর রেলগেট হয়ে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এখানেও এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে আহত জুলাই যোদ্ধারা দুই দফা কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করেন। এসময় সড়কের দুই প্রান্তে যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়ে যানবাহনে থাকা যাত্রী সাধারণ। পরে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন মাতুব্বর ঘটনাস্থলে এসে আহত জুলাই যোদ্ধাদের সাথে কথা বলেন।

এক পর্যায়ে আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তারসহ অন্যান্য দাবি মেনে নিলে আহত জুলাই যোদ্ধারা সড়ক থেকে সরে এসে অবরোধ তুলে নেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com