
চরফ্যাশন (ভোলা) বিশেষ প্রতিনিধি :
চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৮টায় চরফ্যাশনের খানদানি হোটেলে অনুষ্ঠিত সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সভায় সর্বসম্মতিতে এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন দৈনিক সংগ্রামের চরফ্যাশন উপজেলা সংবাদদাতা ও রসুলপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) রেজাউল হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন চরফ্যাশন প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও দৈনিক আমাদের বার্তার প্রতিনিধি মাওলানা রুহুল আমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি নাছিউর রহমান শিপু ফরাজি।
সর্বসম্মত ভোটে নয়াদিগন্তের চরফ্যাশন প্রতিনিধি এবং চরফ্যাশন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামানকে আহ্বায়ক, এবং দৈনিক আমার দেশ ও নাগরিক টেলিভিশনের চরফ্যাশন প্রতিনিধি এম লোকমান হোসেনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান—
আদিত্য জাহিদ চৌধুরী (দৈনিক আমাদের সময়),
ইব্রাহিম খলিল সবুজ (বাণিজ্য প্রতিদিন),
শাহাবুদ্দিন সিকদার (মানবজমিন)।
সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—
মো. জুলকার নাঈম (শীর্ষ নিউজ ও বাণিজ্য প্রতিদিন),
মো. আলমগীর হোসেন টিপু (বরিশাল বাণী),
প্রভাষক ফুয়াদ (দৈনিক নিরপেক্ষ),
এইচ নোমান (ভোলা টাইমস),
মো. নুরনবী (দৈনিক আমার সংবাদ ও তৃতীয় মাত্রা),
মো. হাবিবুর রহমান (নতুন কাগজ) এবং
সফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— যুগান্তরের ভোলা দক্ষিণ প্রতিনিধি এম আমির হোসেন, ভোরের কাগজের প্রতিনিধি এ আর সোয়েব চৌধুরী, যায়যায়দিন প্রতিনিধি আমিনুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
Leave a Reply