1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ–৫ কিশোরের বিরুদ্ধে মামলা, আটক ৩ “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে নেছারাবাদে নানা কর্মসূচি পালিত
সংবাদ শিরোনাম:

নারী নির্যাতনের ভিডিও ভাইরাল, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ

  • আপডেটের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৫ বার ভিউ

ইয়াছিন বেগম:

ভোলা জেলার মনপুরা উপজেলার কাজির চর এলাকায় কুখ্যাত সন্ত্রাসী স্বপন ডাকাত ও তার গ্যাংয়ের ত্রাসে সাধারণ মানুষের জীবন অসহনীয় হয়ে উঠেছে। চুরি, ডাকাতি, অপহরণসহ নানা অপরাধ কর্মকাণ্ডের অভিযোগে ইতোমধ্যেই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বপনের আসল বাড়ি দৌলতখান উপজেলার হাজীপুর ইউনিয়নে। সেখানকার গ্রামবাসীর ওপর একের পর এক চুরি–ডাকাতির ঘটনা ঘটানোর অভিযোগে তাকে এলাকা ছাড়া করা হয়। পরে সে মনপুরার চরকলাতি ও কাজির চর এলাকায় নতুন করে অপরাধী নেটওয়ার্ক গড়ে তোলে এবং দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে বলে দাবি স্থানীয়দের।

সাম্প্রতিক সময়ে কাজির চর এলাকায় ঘটে যাওয়া এক বর্বরোচিত নারী নির্যাতনের ঘটনায় স্বপন ডাকাতের নাম আবারও উঠে এসেছে। অভিযোগ অনুযায়ী, অনৈতিক সম্পর্কের অপবাদ তুলে এক নারীকে বিবস্ত্র করে গলায় জুতার মালা পরিয়ে তাকে বিভিন্ন পাড়া–মহল্লায় অপদস্ত করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয়রা অভিযোগ করছেন, স্বপন ডাকাত ও তার সহযোগীরা প্রকাশ্যে এসব অপরাধ করলেও প্রশাসন তাদের বিরুদ্ধে এখনো কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহভাবে নাজুক হয়ে পড়েছে।

ভুক্তভোগী পরিবার ও সাধারণ মানুষ ওই নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক বিচার এবং স্বপন ডাকাত চক্রকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পাশাপাশি কাজির চর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করে মানুষকে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com