1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
নোটিশ :
বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ–৫ কিশোরের বিরুদ্ধে মামলা, আটক ৩ “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে নেছারাবাদে নানা কর্মসূচি পালিত কুষ্টিয়ার কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রুমেন নিখোঁজ কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নেছারাবাদে (পশ্চিমাঞ্চল) শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নতুন কমিটি ঘোষনা : সভাপতি- ফারুক, সম্পাদক- লিমন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে নানা কর্মসূচি পালিত লক্ষ্মীপুর খাতেরআলী কলেজে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন এমপি মুফতি আমির হামজা।
সংবাদ শিরোনাম:

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

  • আপডেটের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১২২ বার ভিউ

মো সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর

বৈষম্যের অবসান এবং পদমর্যাদা পুনর্নির্ধারণের দাবিতে ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে কর্মবিরতি পালন করেছে দিনাজপুর মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ কর্মবিরতি পালন করা হয়।

বক্তারা অভিযোগ করেন, চিকিৎসক ও নার্সদের পাশাপাশি রোগ নির্ণয় ও স্বাস্থ্যসেবায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অপরিহার্য ভূমিকা রাখলেও একই শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও তারা এখনো ১০ম গ্রেড থেকে বঞ্চিত। ডিপ্লোমা প্রকৌশলী, নার্স ও কৃষি কর্মকর্তারা ১০ম গ্রেড পেলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১১তম গ্রেডে রাখা হয়েছে, যা বড় ধরনের বৈষম্য।

তারা আরও বলেন, সময়ক্ষেপণ আর মেনে নেওয়া হবে না। দাবি পূরণ না হলে আগামী ৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি এবং ৪ ডিসেম্বর পূর্ণদিবস শাটডাউন পালন করা হবে।

এসময় বক্তব্য দেন ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) তানভীর চৌধুরী, মোস্তফা হাবিব, আতিকুর রহমান, ইউনুছ আলী, ফার্মাসিস্ট আলমগীর হোসেন, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মুস্তাফিজুর রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) জাহিদুল ইসলাম, শাহীন সাদিকুল ফরহাদসহ অন্যান্য মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com