1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
কুষ্টিয়ায় স্বস্তির বাতাস মূল্যবৃদ্ধির মাঝেও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে রুহুল ফিলিং স্টেশন কুষ্টিয়া মিরপুরে পরিকল্পিত হত্যাকাণ্ডের চার মাস পরও বিচারহীনতা অসহায় পরিবারের আর্তনাদ ভয়াংকর সংকটে পরবে বিএনপি – পলাশ মন্ডল ভয়ংকর সন্ত্রাসী অস্ত্র ধারী এ কে এম নাসির উদ্দিন নান্নু আবারো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পায় তারা। উচ্ছেদের পরও নিয়ন্ত্রণহীন দখল—গুলিস্তানে ফের সড়ক-ফুটপাত দখলে হকারদের দাপট দৌলতখানে অগ্নি অস্ত্রসহ দুই সন্ত্রাসী ডাকাত আটক, প্রভাবশালী চক্রের সম্পৃক্ততার অভিযোগ তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন নেছারাবাদে হাম রুবেলার টিকাদান শুরু : পাবে ২২,৯৭৩ জন শিশু সাত ডাকাতের সঙ্গে জীবন বাজি রেখে একাই লড়লেন গৃহকর্তা : এক ডাকাত নিহত তজুমদ্দিনে কিশোরীর অনশন, বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অবস্থান। সম্পর্কের পর যোগাযোগ বিচ্ছিন্নের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য
সংবাদ শিরোনাম:

পাবনা থেকে বরগুনা এসে ডাকাতির চেষ্টা,পিকআপসহ গ্রেফতার ১

  • আপডেটের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৪৮ বার ভিউ

মোঃ অনিকুল ইসলাম উজ্জ্বল

বরগুনার আমতলীতে এক ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। সোমবার (২৪ নভেম্বর) সকালে আমতলী উপজেলার আঠারোগাছিয়া গ্রামের হাজার টাকার বাঁধ নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাত সদস্যের নাম আমিরুল ইসলাম (৪০)। তিনি পাবনা জেলার চাটমোহর উপজেলার ফোরকান শেখের ছেলে।পুলিশ জানায়, সোমবার ভোররাতে আমতলী উপজেলার ঘটখালী নামক এলাকায় মঞ্জু কাজীর ব্যবসা-প্রতিষ্ঠানে হানা দেয় ডাকাত দল। এ সময় মঞ্জু কাজীর ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাত সদস্যরা বিভিন্ন দিকে পালিয়ে যায়। পরে গ্রামবাসীর কাছে খবর পেয়ে আঠারোগাছিয়া গ্রামের হাজার টাকার বাঁধ নামক এলাকা থেকে আমিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ডাকাত সদস্যদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে। এছাড়া একই ঘটনায় পটুয়াখালীর মহিপুর থানায় এক ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ডাকাত সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে পুলিশ।এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘ডাকাত সদস্যদের গ্রেফতারের ক্ষেত্রে এলাকাবাসী আন্তরিকভাবে সহযোগিতা করেছে। আমাদের তথ্যের ভিত্তিতেই একই দলের আরেক সদস্যকে মহিপুর থানা পুলিশ গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com