1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
কুষ্টিয়ায় স্বস্তির বাতাস মূল্যবৃদ্ধির মাঝেও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে রুহুল ফিলিং স্টেশন কুষ্টিয়া মিরপুরে পরিকল্পিত হত্যাকাণ্ডের চার মাস পরও বিচারহীনতা অসহায় পরিবারের আর্তনাদ ভয়াংকর সংকটে পরবে বিএনপি – পলাশ মন্ডল ভয়ংকর সন্ত্রাসী অস্ত্র ধারী এ কে এম নাসির উদ্দিন নান্নু আবারো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পায় তারা। উচ্ছেদের পরও নিয়ন্ত্রণহীন দখল—গুলিস্তানে ফের সড়ক-ফুটপাত দখলে হকারদের দাপট দৌলতখানে অগ্নি অস্ত্রসহ দুই সন্ত্রাসী ডাকাত আটক, প্রভাবশালী চক্রের সম্পৃক্ততার অভিযোগ তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন নেছারাবাদে হাম রুবেলার টিকাদান শুরু : পাবে ২২,৯৭৩ জন শিশু সাত ডাকাতের সঙ্গে জীবন বাজি রেখে একাই লড়লেন গৃহকর্তা : এক ডাকাত নিহত তজুমদ্দিনে কিশোরীর অনশন, বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অবস্থান। সম্পর্কের পর যোগাযোগ বিচ্ছিন্নের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়া,খুলনা মহাসড়কের বিআরবি সামনের রাস্তার বেহাল দশা জনদুর্ভোগ চরমে ঘটছে সড়ক দুর্ঘটনা

  • আপডেটের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়া,খুলনা মহাসড়কের কুষ্টিয়ার বিসিক নগরী এলাকায় বিআরবি ক্যাবলস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সামনের অল্প কয়েকশ মিটার রাস্তার বেহাল দশায় নিত্যযাত্রী ও স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছেন। গুরুত্বপূর্ণ এ মহাসড়কের ভাঙাচোরা অংশটি এখন চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা,ঝরে যাচ্ছে তাজা প্রাণ। তবুও দায়িত্বশীল কর্তৃপক্ষের উদ্যোগ দেখা না যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন এলাকাবাসী।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে সরেজমিনে দেখা যায়, মহাসড়কের মাঝখান দিয়ে ডিভাইডার নির্মিত হলেও এর একপাশে রয়েছে পিচঢালা ভালো রাস্তা,আর অন্য পাশে কাঁচা ও জরাজীর্ণ অংশ। বাইরে থেকে আসা অনেক ড্রাইভার একপাশের ভালো রাস্তা দেখে অপ্রস্তুত অবস্থায় হঠাৎই খারাপ রাস্তার মুখোমুখি হচ্ছেন,ফলে ঘনঘন ঘটছে দুর্ঘটনা। দ্রুতগতিতে আসা যান হঠাৎ থামানো সম্ভব না হওয়ায় সৃষ্টি হচ্ছে বিপজ্জনক পরিস্থিতি। একই সঙ্গে রাস্তার ওই খারাপ অংশে যানবাহনকে বাধ্য হয়ে ধীর গতিতে চলতে হওয়ায় দীর্ঘ যানজট তৈরি হচ্ছে। এতে অফিসগামী মানুষ,শিক্ষার্থী ও জরুরি সেবার গাড়িগুলো পড়ছে চরম বিব্রতকর অবস্থায়।
স্থানীয় ব্যবসায়ী,পরিবহন শ্রমিক ও পথচারীরা জানান, দীর্ঘদিন ধরে এ সমস্যার কথা বলছি,কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। মাত্র সামান্য অংশের রাস্তা মেরামত করলেই অনেক মানুষের ভোগান্তি কমে যাবে।
তাদের দাবি এটি অবিলম্বে সংস্কারের মাধ্যমে জনদুর্ভোগ লাঘব করা সম্ভব।
এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন,কুষ্টিয়া জেলার শিল্প ও অর্থনীতির অন্যতম কেন্দ্র বিসিক নগরী। এখানে প্রতিদিন শিল্পকারখানার কাঁচামাল ও উৎপাদিত পণ্য পরিবহন হয়। মহাসড়কের এই বেহাল অবস্থা চলতে থাকলে শিল্পকারখানার কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি অর্থনৈতিক প্রবাহেও নেতিবাচক প্রভাব পড়বে। তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়,সড়ক ও জনপথ বিভাগ এবং জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
স্থানীয়দের প্রত্যাশা,সরকার ও প্রশাসনের সমন্বিত দ্রুত উদ্যোগে খুব অল্প সময়েই এ সড়কের জরাজীর্ণ অংশ সংস্কার করা সম্ভব হবে। এতে কুষ্টিয়া–খুলনা মহাসড়কের স্বাভাবিক যান চলাচল পুনরায় নির্বিঘ্ন হবে এবং শিল্পাঞ্চলের অর্থনৈতিক কার্যক্রমও আরও গতিশীল হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com