1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
নোটিশ :
মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ–৫ কিশোরের বিরুদ্ধে মামলা, আটক ৩ “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে নেছারাবাদে নানা কর্মসূচি পালিত
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় শীতের আগমনে জমে উঠেছে খেজুরের রস সংগ্রহের মৌসুম

  • আপডেটের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২৭২ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

শীতের আগমনী হাওয়া বইতে শুরু করেছে গ্রামবাংলায়। অগ্রহায়ণ মাসের শুরুতেই কুষ্টিয়ার গ্রামীণ জনপদে জেগে উঠেছে খেজুর রস সংগ্রহের ব্যস্ততা। শতবছরের ঐতিহ্যকে ধারণ করে ভোরের কুয়াশা ভেজা মাঠে,রাস্তার ধারে কিংবা গৃহস্থের উঠোনে খেজুরগাছ থেকে রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন গাছীরা।

সোমবার (১৭ নভেম্বর) সকালে সরজমিনে জেলার বিভিন্ন এলাকায় দেখা যায়,গাছে বাঁধা মাটির হাড়ায় রাতভর ঝরে পড়েছে টসটসে মিষ্টি রস। ভোরের আলো ফুটতেই সেই রস সংগ্রহে নেমে পড়ছেন গাছীরা। ঠান্ডা হাওয়া আর শিশিরভেজা পরিবেশে এ দৃশ্য শীতের আগমনের বার্তা আরও স্পষ্ট করে তুলেছে।
শহরে শীতের প্রভাব সীমিত হলেও গ্রামাঞ্চলে সন্ধ্যা হলেই কুয়াশা নেমে আসে। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে বেড়ে গেছে খেজুর রসের চাহিদা। কুষ্টিয়া বাইপাস সড়কের পাশে ঢাকা ঝালুপাড়া এলাকায় প্রতিদিনই ভিড় জমছে রসপ্রেমীদের। নারী-পুরুষ,তরুণ-প্রবীণসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এই মৌসুমি স্বাদ নিতে ছুটে আসছেন। কেউ গ্লাসভর্তি কাঁচা রস পান করছেন,আবার কেউ হাড়াভর্তি রস কিনে নিয়ে যাচ্ছেন বাড়ি।

বিক্রেতারা জানিয়েছেন,এবার রস ও গুড়ের বাজারও বেশ জমজমাট। বর্তমানে প্রতি কেজি খেজুরের গুড় ও পাটালি বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। বড় হাড়া রস ৪০০ টাকা,ছোট হাড়া ২০০ টাকা এবং এক গ্লাস কাঁচা রস ১৫ টাকা। এক লিটার কাঁচা রস বিক্রি হচ্ছে ৬০ টাকায়,যা কিনতে প্রতিদিনই দূরদূরান্ত থেকে মানুষ আসছেন।

গ্রামীণ জীবনের এই অনন্য স্বাদ ও ঐতিহ্য কুষ্টিয়ার মানুষের সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। খেজুর রস সংগ্রহ শুধু অর্থনৈতিক কর্মকাণ্ড নয় এটি শীতের সঙ্গে যুক্ত এক উৎসবমুখর আবহ,যা কুষ্টিয়ার গ্রামীণ জনপদে নতুন প্রাণ সঞ্চার করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com