1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
কুষ্টিয়ায় দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশের কঠোর প্রস্তুতি মণ্ডপে সিসি ক্যামেরা,স্বেচ্ছাসেবক ও পালাক্রমে পাহারা গুজব ঠেকাতে সতর্ক থাকার আহ্বান একজনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেই কি দুর্নীতির বিচার হয়ে যায়? নাকি আসল প্রশ্নটা হলো—এই অনিয়মের পেছনে আর কারা আছে? পিরোজপুরে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবা সহ ২ লাখ টাকা উদ্ধার : আটক ১ ভূমিহীনদের অধিকার ও পুনর্বাসনের দাবিতে সমাবেশ বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বোরহানউদ্দিনে বীর মুক্তিযোদ্ধা সলেমান মাতব্বর পরিবারের সদস্যদের অভিযোগ: জমি বিরোধের জেরে হয়রানি ও মামলা দেওয়ার পাঁয়তারা তিন শতাধিক পরিবারকে বিনামুল্য ঔষধ দিল দীঘিনালা জোন কুষ্টিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের শিক্ষক আমির হামজার বিরুদ্ধে ছাত্রীকে অশা’লীন ভাষা ও তুলে নিয়ে যাওয়ার হু’মকির অভিযোগ ডিবি পরিচয়ে তজুমদ্দিনের সাবেক ভাইস চেয়ারম্যানকে তুলে নেওয়ার অভিযোগ। বিধবার বাড়ি দখলের অভিযোগ কাচিয়ায় নারী নেতৃত্বে হামলার অভিযোগ, সড়ক অবরোধে দুর্ভোগে রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ শত শত যানবাহন। চর নাজিমুদ্দিন ৮ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মোঃ মামুন হোসেন
সংবাদ শিরোনাম:

পিরোজপুর-২ আসনে গণসংযোগে বাঁধা–বিশৃঙ্খলার অভিযোগে মাহমুদ হোসেন সমর্থকদের প্রতিবাদ সভা

  • আপডেটের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৮৬ বার ভিউ

সোহেল রায়হান, স্টাফ রিপোর্টার

পিরোজপুর-২ আসনে বিএনপি সমর্থিত মাহমুদ হোসেন সমর্থিত নেতাকর্মীদের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে বিএনপির প্রতিদ্বন্দ্বী সুমন মঞ্জু গ্রুপ পরিকল্পিতভাবে বাঁধা প্রদান, বিশৃঙ্খলা সৃষ্টি এবং অনুষ্ঠান পণ্ড করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সোমবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলা চত্বরে মাহমুদ হোসেন সমর্থিত নেতাকর্মীরা জরুরি প্রতিবাদ সভার আয়োজন করেন।

সভায় বক্তারা অভিযোগ করেন, লিফলেট বিতরণ শুরুর পর থেকেই প্রতিপক্ষ সুমন মঞ্জু গ্রুপের লোকজন বিভিন্ন ভাবে উত্তেজনা সৃষ্টি করে। প্রচারকর্মীদের ওপর ধাওয়া, প্রচার সামগ্রী ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরির মতো ঘটনায় লিফলেট বিতরণ ও গণসংযোগ বাঁধাগ্রস্ত হয়। বক্তাদের দাবি—এটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত নাশকতা।

বক্তারা আরও বলেন, দলের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে বিএনপির তৃণমূলের ঐক্য নষ্ট করার অপচেষ্টা চলছে। তারা অভিযোগ করেন, “মাহমুদ হোসেনের জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তিকে দুর্বল করতে সুমন মঞ্জু গ্রুপ ধারাবাহিকভাবে অপতৎপরতা চালাচ্ছে।

এ সময় ইমাম উদ্দিন তালুকদার কেন্দ্রীয় বিএনপি নেতৃত্বের উদ্দেশ্যে বলেন,
“আমরা শান্তিপূর্ণভাবে ৩১ দফা জনগণের কাছে তুলে ধরছিলাম। কিন্তু দলের ভেতরের কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে বাঁধা সৃষ্টি করেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ ইমাম উদ্দিন তালুকদার, পিরোজপুর জেলা মহিলা দলের সদস্য মোসাঃ মাসুমা তালুকদার সহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com