1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
নোটিশ :
মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ–৫ কিশোরের বিরুদ্ধে মামলা, আটক ৩ “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে নেছারাবাদে নানা কর্মসূচি পালিত
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় বিজিবির টাস্কফোর্স অভিযান,৬৫ লাখ টাকার সার ও মাদকদ্রব্য জব্দ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৮৮ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ধারাবাহিক টাস্কফোর্স এবং মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে প্রায় ৬৫ লাখ ৩২ হাজার ৮৫০ টাকার বিভিন্ন প্রকার সার,অবৈধ বিড়ি ও মাদকদ্রব্য আটক করেছে।
বিজিবি সূত্রে জানা যায়,সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১০ নভেম্বর মিরপুর উপজেলার আমলা বাজার এলাকায় বিপুল পরিমাণ সার মজুদের খবর পেয়ে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের সহযোগিতায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমুল ইসলাম,সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আব্দুল মান্নান হাওলাদার এবং ৪৭ বিজিবির সহকারী পরিচালক মো.জাকিরুল ইসলাম।
অভিযানে ম্যাগনেসিয়াম সালফেট,টিএসপি,ইউরিয়া, এমওপি,ডিএপি সার ও ভুটান পাউডারসহ মোট ৫১ লাখ ২ হাজার ২৫০ টাকার সার জব্দ করা হয়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সার ব্যবস্থাপনা আইন ২০১৮ অনুযায়ী মালিক মো.রিংকুকে ১ লাখ টাকা ও মো.আশরাফ হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া গত ৯ নভেম্বর শহরের বাইপাস লালন চত্বর এলাকায় ব্যাটালিয়ন সদর টহল দল অভিযান চালিয়ে ১৫ হাজার ৯২০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করে,যার আনুমানিক মূল্য ৮ লাখ ৭৫ হাজার ৬০০ টাকা।
অন্যদিকে ১০ নভেম্বর ভোরে মথুরাপুর মাঠ এলাকা থেকে ভারতীয় ১ হাজার পিস সিলডিনাফিল ট্যাবলেট এবং রাত ১০টার দিকে ঠোটারপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল মদ ও ৮০০ পিস সিলডিনাফিল ট্যাবলেট জব্দ করে বিজিবি। এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ৫৫ হাজার টাকা।
মোট চারটি অভিযানে উদ্ধারকৃত সার ও মাদকদ্রব্যের মূল্য দাঁড়ায় ৬৫ লাখ ৩২ হাজার ৮৫০ টাকা। বিজিবি জানায়, জব্দ করা সার স্থানীয় কৃষকদের কাছে ন্যায্য মূল্যে বিক্রি করে সেই অর্থ মালিকদের ফেরত দেওয়া হয়েছে। আটককৃত বিড়ি কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে এবং মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়নের সিজার স্টোরে রাখা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লে.কর্নেল মো.মাহবুব মুর্শেদ রহমান,পিএসসি জানান,সীমান্ত নিরাপত্তা রক্ষা ও মাদক পাচারসহ সকল ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এসব অপরাধ নির্মূলে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com