1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
নোটিশ :
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত বোরহানউদ্দিনে সংঘর্ষ ইস্যু: সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন প্রেসক্লাব সম্পাদক সোহেল মাহমুদ জ্ঞান, সততা ও ত্যাগের প্রতীক ইউনিফর্ম—নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা ইয়ামিন নোমান: বৈধ বিয়েকে ‘বিবাহিত প্রেমিকা’ বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন
সংবাদ শিরোনাম:

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৪০ বার ভিউ

বিজয় চৌধুরী,ঢাকা

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
সভায় সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ বলেন, “৭ নভেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এ দিনে সৈনিক-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশপ্রেম ও জাতীয়তাবাদের চেতনায় জাতিকে নতুন পথে এগিয়ে নিয়েছিল। জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার যে অঙ্গীকার নেওয়া হয়েছিল, আজও তা আমাদের পথপ্রদর্শক।”
তিনি আরও বলেন, “আজ দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। ষড়যন্ত্র ও দমননীতির ভয় না পেয়ে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে।”
সভায় অন্যান্য বক্তারা বলেন, ৭ নভেম্বর শুধু বিপ্লবের নয়, এটি সংহতিরও দিন। দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষার প্রতীক এই দিবস। বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের অবদান স্মরণ করে বলেন, তাঁর দেখানো আদর্শই আজকের প্রজন্মের প্রেরণা।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক ছাত্রদল নেতা-কর্মী উপস্থিত ছিলেন। বক্তারা সবাই জাতীয় ঐক্য ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com