1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
নোটিশ :
মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ–৫ কিশোরের বিরুদ্ধে মামলা, আটক ৩ “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে নেছারাবাদে নানা কর্মসূচি পালিত
সংবাদ শিরোনাম:

গণতন্ত্র টিকিয়ে রাখতে বিএনপিই একমাত্র বিকল্প — সালাহউদ্দিন আহমেদ

  • আপডেটের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১২১ বার ভিউ

বিজয় চৌধুরী, ঢাকা

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
সভায় প্রধান অতিথি সালাহউদ্দিন আহমেদ বলেন,
“৭ নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসে একটি বিশেষ দিন। সৈনিক ও জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশকে সংকট থেকে মুক্তি দিয়েছিল। সেই চেতনা আজও আমাদের সংগ্রামের প্রেরণা। বিপ্লব ও সংহতি শুধু ইতিহাস নয়, এটি গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ তখন নতুন দিশা পেয়েছিল। আজ সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকের তরুণরাই দেশের আগামী নেতৃত্ব। শহীদ জিয়ার আদর্শ ও দেশপ্রেমের চেতনায় গড়ে ওঠা ছাত্রদলই বিএনপির প্রাণশক্তি। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ছাত্রদলকে অগ্রভাগে থাকতে হবে। আমরা সংঘাত নয়, সংলাপে বিশ্বাস করি, তবে যদি জনগণের অধিকার হরণ করা হয়, ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে। গণতন্ত্র টিকিয়ে রাখতে বিএনপির বিকল্প নেই।”
তিনি ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, এটি শুধুমাত্র একটি স্মরণীয় দিন নয়, এটি জাতীয় ঐক্যের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্ব ও আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি তরুণ প্রজন্মকে দেশের ভবিষ্যৎ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় অন্যান্য বক্তারাও ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরেন এবং ছাত্রদলের দায়িত্ব ও নেতৃত্বের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক ছাত্রদল নেতা-কর্মী অংশগ্রহণ করেন। সভা শেষে শহীদ জিয়া ও ৭ নভেম্বরের শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com