1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ–৫ কিশোরের বিরুদ্ধে মামলা, আটক ৩ “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে নেছারাবাদে নানা কর্মসূচি পালিত
সংবাদ শিরোনাম:

জিয়ার মাজারে শ্রদ্ধা শেষে মির্জা ফখরুলের ঐক্যের আহ্বান

  • আপডেটের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৭২ বার ভিউ

বিজয় চৌধুরী, ঢাকা

মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যান প্রাঙ্গণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।
শুক্রবার সকালে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের শীর্ষ নেতৃবৃন্দ মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন, ফাতিহা পাঠ ও মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন,
“আজকের এই দিনে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে শপথ নিচ্ছি— দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সংকট থেকে উত্তরণের একমাত্র পথ জাতীয় ঐক্য।”
তিনি আরও বলেন,
“বিপ্লব ও সংহতি দিবসের চেতনা হলো ঐক্য, ত্যাগ ও দেশপ্রেম। সকল গণতান্ত্রিক শক্তি যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে জনগণের অধিকার ও ভোটের স্বাধীনতা ফিরে আসবে।”
অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ কেন্দ্রীয়, মহানগর ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দেশের কল্যাণ কামনা করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com