1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত বোরহানউদ্দিনে সংঘর্ষ ইস্যু: সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন প্রেসক্লাব সম্পাদক সোহেল মাহমুদ জ্ঞান, সততা ও ত্যাগের প্রতীক ইউনিফর্ম—নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা ইয়ামিন নোমান: বৈধ বিয়েকে ‘বিবাহিত প্রেমিকা’ বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন
সংবাদ শিরোনাম:

বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’-এর পক্ষে তরুণদের অংশগ্রহণে টঙ্গীতে বর্ণাঢ্য র‌্যালি

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৪৬ বার ভিউ

হাফিজা বেগম :
গাজীপুরের টঙ্গীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’-এর পক্ষে তরুণদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে টঙ্গী পূর্ব থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এ র‌্যালির নেতৃত্ব দেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি ও গাজীপুর–৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, তারুণ্যের অহংকার সরকার জাবেদ আহাম্মেদ সুমন।

র‌্যালিটি টঙ্গীর মেইল গেট থেকে শুরু হয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী মোড় ঘুরে টঙ্গী সরকারি কলেজের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়। র‌্যালিতে হাজারও নেতাকর্মী ও তরুণ সমর্থকরা অংশ নেন।

র‌্যালির প্রধান অতিথির বক্তব্যে সরকার জাবেদ আহাম্মেদ সুমন বলেন, দেশের যুব সমাজ আজ পরিবর্তনের প্রত্যাশায় একত্রিত হয়েছে। বিএনপি বিশ্বাস করে, তারুণ্যই পরিবর্তনের মূল শক্তি। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তরুণরাই হবে আগামী দিনের অগ্রণী সেনানী।

তিনি আরও বলেন, আমরা চাই টঙ্গীসহ গাজীপুরের প্রতিটি এলাকায় ধানের শীষের পক্ষে তারুণ্যের জোয়ার বইয়ে দিতে। ইনশাআল্লাহ, জনগণই বিজয় এনে দেবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন রানা ও সঞ্জিত রবি দাস, যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, যুগ্ম আহ্বায়ক বেনজির আহম্মেদ পিন্টু, গাজীপুর মহানগর যুবদলের সদস্য রাজীব বীন শহীদ রিগান, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সাথী, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই মোস্তফা খান, ৪৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ৪৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরে আলম জিকু ও সাধারণ সম্পাদক গাজী মহসিন, ৪৪ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল হোসেন বুলু, ৪৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সবিরুল ইসলাম গাজী ও সাধারণ সম্পাদক ইয়ানির আরাফাত মিন্টু, ৪৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি লিয়াকত হোসেন ও সাধারণ সম্পাদক সোহেল রানা, ৫৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন নীরব, ৫৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোস্তফা সরকার ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়, মহিলা দলের সাধারণ সম্পাদক রাবিয়া খাতুন প্রমুখ।

র‌্যালি শেষে উপস্থিত নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com