1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ–৫ কিশোরের বিরুদ্ধে মামলা, আটক ৩ “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে নেছারাবাদে নানা কর্মসূচি পালিত কুষ্টিয়ার কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রুমেন নিখোঁজ কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নেছারাবাদে (পশ্চিমাঞ্চল) শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নতুন কমিটি ঘোষনা : সভাপতি- ফারুক, সম্পাদক- লিমন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে নানা কর্মসূচি পালিত লক্ষ্মীপুর খাতেরআলী কলেজে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন এমপি মুফতি আমির হামজা।
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় বলেন গণভোট ও পিআর ছাড়া নির্বাচন হলে জনগণ মানবে না মুফতি আমির হামজা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৩০৪ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, “গণভোট ও পিআর পদ্ধতি ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, জনগণও তা মেনে নেবে না।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের মাজিলা বাজারে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশে মুফতি আমির হামজা বলেন,এই ইউনিয়নে ১৪টি গ্রাম রয়েছে। আমরা বাড়ি বাড়ি যেতে না পারলেও গুরুত্বপূর্ণ সব জায়গায় গেছি। ছোট ছোট বাচ্চাসহ নারীরা রাস্তায় দাঁড়িয়ে আমাদের দেখেছে। অনেকে আমাকে ধরে বলেছেন,তারা দাঁড়িপাল্লায় ভোট দেবেন। জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ত সাড়া আছে। বিরোধীরাও মাঠে আসুক—আমরা সবাই প্রতিদ্বন্দ্বিতা নয়, প্রতিযোগিতা করব।
তিনি আরও বলেন,পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাব না এ বিষয়ে কেন্দ্র থেকে ঘোষণা এসেছে। গত ২৮ অক্টোবর ছিল লগি-বৈঠার কালো দিন,সেই দিনের সহিংসতা বিশ্ব দেখেছে। আমরা চাই,এমন দিন যেন আর ফিরে না আসে। একটি রায়ের যেন মূল্য থাকে,সেই কারণেই পিআর পদ্ধতি জরুরি। অনেকে এটি ঠিকভাবে বোঝেন না,সামনে সবাইকে আরও বোঝাতে হবে। যারা বলে এটি মাথায় দেয় না খায়—তাদের উচিত পড়াশোনা করা। আমার ধারণা,এটি সামনে কার্যকর হবে। যেহেতু নভেম্বরে গণভোট হওয়ার সম্ভাবনা আছে,আর গণভোট না হলে এ দেশের মানুষ নির্বাচনও মানবে না।
সভায় তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের ভবিষ্যৎ ও জনগণের মতামতকে মূল্য দিতে হবে। আশা করছি,সরকারের শুভবুদ্ধির উদয় হবে।
পাটিকাবাড়ী ইউনিয়ন জামায়াতের আমির ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানা জামায়াতের আমির রফিকুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com