1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
নোটিশ :
মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ–৫ কিশোরের বিরুদ্ধে মামলা, আটক ৩ “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে নেছারাবাদে নানা কর্মসূচি পালিত
সংবাদ শিরোনাম:

দীঘিনালার কবাখালীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেটের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২৩৯ বার ভিউ

মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা খাগড়াছড়ি ।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী বাজারের মসজিদ মার্কেটের একটি ডেকোরেশন দোকান থেকে আবু সিদ্দিক (৩৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ অক্টোবর) দুপুর ৩টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত আবু সিদ্দিক রাঙামাটির লংগদু উপজেলার ৫ নম্বর মাইনি মুখ ইউনিয়নের সোনাই গ্রামের সাবেক ইউপি সদস্য আবু তাহেরের ছেলে।

ডেকোরেশনের মালিক রনি বড়ুয়া বলেন, “সিদ্দিক প্রায় তিন–চার বছর ধরে আমার দোকানে কাজ করত। আজ দুপুরে আমি ও অন্যান্য কর্মচারীরা বাইরে কাজ করতে গিয়েছিলাম। দুপুর ১টা ৫৬ মিনিটে সে আমাকে ফোন দিয়ে জানতে চায় আমরা কতটুকু কাজ শেষ করেছি। পরে আমার এক কর্মচারী মো. ইসমাইল দোকানে এসে দরজা বন্ধ দেখতে পায় পরে দোকানের পেছন দিক দিয়ে ঢুকে সিদ্দিকের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।”

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে নিহতের মানিব্যাগের ভেতর একটি তিন পৃষ্ঠার চিঠি উদ্ধার করা হয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি। নিহতের কাছ থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে, নোটটি যাচাইয়ের জন্য বিশেষজ্ঞ টিমের কাছে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা— তা নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বৃদ্ধি পেলেও পুলিশ জানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com