1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
নোটিশ :
বোচাগঞ্জে বিশ্বশিক্ষক দিবস পালন। লায়ন্স ক্লাবের সদস্য হলেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল বোচাগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ। মৌলভীবাজারে ডিসির আদেশ তহসিলদারের টেবিলে বন্দী! ৯৯ বছরের লিজকৃত জমিতে পাকা ভবন, ফাইল আটকে রাখার অভিযোগ পটিয়ার আজিমপুরে অলৌকিক কালা চৌধুরীর দীঘি: নিয়ত করে গোসল করলে রোগ মুক্তির লোকবিশ্বাস। তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস দীঘিনালায় ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ ব্রেকিং নিউজ। ভোলায় গ্যাসের দাম বাড়ার নেপথ্যে কি অতিরিক্ত পরিবহন ব্যয় ও অনিয়ম? বোচাগঞ্জে নবনিযুক্ত শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন। তাঞ্জানিয়ার IPU সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহম
সংবাদ শিরোনাম:

কোরআন অবমাননার প্রতিবাদে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ও কোরআন শরীফ বিতরণ

  • আপডেটের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৩৫৪ বার ভিউ

বিজয় চৌধুরী (ঢাকা জেলা বিশেষ প্রতিনিধি)

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর দ্বারা পবিত্র কোরআন শরীফ অবমাননার ঘটনার তীব্র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা।
আজ দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, পবিত্র কোরআন মুসলমানদের প্রাণের চেয়ে প্রিয়। এর অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না। ধর্মীয় অনুভূতিতে আঘাত সৃষ্টিকারী এই ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের সাহস না পায়।
বিক্ষোভ চলাকালে বক্তারা আরো বলেন, শিক্ষা অর্জনের মূল লক্ষ্য হচ্ছে জ্ঞান, মানবতা ও নৈতিকতা অর্জন করা। কোনো অবস্থাতেই ধর্ম অবমাননা বা ঘৃণা ছড়ানো শিক্ষিত সমাজের পরিচয় হতে পারে না।
বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা ইসলাম সম্পর্কে সঠিক ধারণা প্রচার ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার উদ্দেশ্যে উপস্থিত শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করেন।
সমাবেশে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com