1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
নোটিশ :
বোচাগঞ্জে বিশ্বশিক্ষক দিবস পালন। লায়ন্স ক্লাবের সদস্য হলেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল বোচাগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ। মৌলভীবাজারে ডিসির আদেশ তহসিলদারের টেবিলে বন্দী! ৯৯ বছরের লিজকৃত জমিতে পাকা ভবন, ফাইল আটকে রাখার অভিযোগ পটিয়ার আজিমপুরে অলৌকিক কালা চৌধুরীর দীঘি: নিয়ত করে গোসল করলে রোগ মুক্তির লোকবিশ্বাস। তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস দীঘিনালায় ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ ব্রেকিং নিউজ। ভোলায় গ্যাসের দাম বাড়ার নেপথ্যে কি অতিরিক্ত পরিবহন ব্যয় ও অনিয়ম? বোচাগঞ্জে নবনিযুক্ত শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন। তাঞ্জানিয়ার IPU সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহম
সংবাদ শিরোনাম:

পটিয়ার আজিমপুরে অলৌকিক কালা চৌধুরীর দীঘি: নিয়ত করে গোসল করলে রোগ মুক্তির লোকবিশ্বাস।

  • আপডেটের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৯ বার ভিউ

মোঃ বেলাল হোসেন স্টাফ রিপোর্টার চট্টগ্রাম।

চট্টগ্রামের পটিয়া উপজেলার ১৬ নং কচুয়াই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আজিমপুর গ্রামে রয়েছে প্রায় অর্ধসহস্র বছরের পুরনো এক ঐতিহ্যবাহী দীঘি। স্থানীয়ভাবে এটি ‘কালা চৌধুরীর দীঘি’ নামে পরিচিত।

জানা যায়, আজিমপুর কালা চৌধুরী বাড়িতে অবস্থিত সুফি সাধক হযরত কালা চৌধুরী (রহ.) এর মাজার শরিফের পাশেই এই বিশাল দীঘির অবস্থান। মাজার ও দীঘিকে ঘিরে দীর্ঘদিন ধরে এলাকার মানুষের মাঝে নানা আবেগ, বিশ্বাস ও লোককথা প্রচলিত রয়েছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও মাজারের খাদেম মোঃ আনোয়ার হোসেন (৬৫) বলেন, “আমার দাদার আমল থেকে দেখে আসছি এই দীঘির অনেক কেরামতি। বহু মানুষ মানত করে এখানে গোসল করতে আসে। আল্লাহর রহমতে আর হযরত কালা চৌধুরী (রহ.) এর উছিলায় অনেকের চর্মরোগ সহ বিভিন্ন রোগ ভালো হয়েছে বলে শুনেছি। এটা আমাদের এলাকার গর্ব।”

অপরদিকে কচুয়াই ইউনিয়নের স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রফিক মিয়া জানান, “এই দীঘি শুধু একটা দীঘি না, এটা আমাদের ঐতিহ্য। ছোটবেলা থেকে শুনে আসছি এই পানির অনেক গুণ আছে।

প্রতি শুক্রবার অনেক দূর থেকে লোকজন আসে জেয়ারত করতে আর দীঘিতে গোসল করতে। সরকার যদি এটাকে সংস্কার করে তাহলে অনেক সুন্দর একটা পর্যটন কেন্দ্র হবে।”
অনেক অনেক মানুষের সমাগম হবে।

স্থানীয়দের মধ্যে প্রচলিত বিশ্বাস রয়েছে যে, কেউ বিশুদ্ধ নিয়তে এই দীঘিতে গোসল করলে বিভিন্ন রোগ-ব্যাধি থেকে উপকার মেলে।

তবে এই বিশ্বাসের পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা প্রমাণ আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

সংবাদ প্রেরক,
মোঃ বেলাল হোসেন
স্টাফ রিপোর্টার চট্টগ্রাম
৫/১০/২৬ ইং

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com