1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
নোটিশ :
ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন ভোলা জেলার লালমোহন থানা পুলিশের অভিযানেঃ-১০০ (‌‌একশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। বিনা পারিশ্রমিকে এক হাজারেরও বেশি মৃতদেহের গোসল ও কাফনের কাজ করা আব্দুল খালেক ঢালী জীবনের শেষ সময়ে এখন নিজেই অসহায়। দীঘিনালা ৭ বিজিবি ব্যাটালিয়ন এর ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী ইলিশার হাট বাজার মহাসড়কের ব্রিজে বড় ধরনের ফাটল, দুর্ঘটনার আশঙ্কা এক সময়ের আনোয়ার আলী আবার ফিরছেন তার চিরাচরিত হীন রুপে। মাদক সেবী নয়, মাদক সম্রাট ধরার দাবি—তবেই মাদকমুক্ত হবে ভোলা
সংবাদ শিরোনাম:

রেঞ্জ ডিআইজি মোঃ আমিনুল ইসলামের দুর্গা মন্ডপ পরিদর্শন

  • আপডেটের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৬০ বার ভিউ

মো সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর

শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে গনেশতলা বারোয়ারী সমিতি রায়সাহেব বাড়ির রথখোলা দুর্গা মন্দিরের মন্ডপ পরিদর্শন করেছেন রংপুর রেঞ্জের রেঞ্জ ডিআইজি মোঃ আমিনুল ইসলাম। বুধবার (১ অক্টোবর ২০২৫) দুপুরে তিনি পূজা মন্ডপে পৌঁছে পূজার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মোঃ মারুফাত হাসান, গনেশতলা বারোয়ারী সমিতি রায়সাহেব বাড়ির রথখোলা দুর্গা মন্দির কমিটির সভাপতি স্বপন বোস, সাধারণ সম্পাদক মানবেন্দ্র দাস মনোজসহ কমিটির অন্যান্য সদস্য ও পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।

কমিটির সাধারণ সম্পাদক মানবেন্দ্র দাস মনোজ জানান, তিনি টানা ১০ বছর ধরে নিষ্ঠার সাথে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। তার নেতৃত্বে পূজা মন্ডপে কখনও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রতিবছর আনন্দমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি নিয়মিত কীর্তন ও ভক্তদের আরাধনা চলে আসছে।

তিনি আরও বলেন, “এ উৎসব কেবল হিন্দু ধর্মাবলম্বীদের নয়, অন্যান্য ধর্মের মানুষও আন্তরিকভাবে আমাদের সহযোগিতা করে থাকেন। এজন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতেও যেন দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com