1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন ভোলা জেলার লালমোহন থানা পুলিশের অভিযানেঃ-১০০ (‌‌একশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। বিনা পারিশ্রমিকে এক হাজারেরও বেশি মৃতদেহের গোসল ও কাফনের কাজ করা আব্দুল খালেক ঢালী জীবনের শেষ সময়ে এখন নিজেই অসহায়। দীঘিনালা ৭ বিজিবি ব্যাটালিয়ন এর ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী ইলিশার হাট বাজার মহাসড়কের ব্রিজে বড় ধরনের ফাটল, দুর্ঘটনার আশঙ্কা এক সময়ের আনোয়ার আলী আবার ফিরছেন তার চিরাচরিত হীন রুপে। মাদক সেবী নয়, মাদক সম্রাট ধরার দাবি—তবেই মাদকমুক্ত হবে ভোলা
সংবাদ শিরোনাম:

পটিয়ায় ইসলামী ব্যাংকে সংঘর্ষ: মামলায় আসামি ২৫০-৩০০ জন।

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ বার ভিউ

মোঃ বেলাল হোসেন
বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম।

চট্টগ্রামের পটিয়ায় ইসলামী ব্যাংকের লেনদেন বন্ধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে।

সোমবার রাতে পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দীন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এতে অজ্ঞাতপরিচয় ২৫০-৩০০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, রোববার সকালে ইসলামী ব্যাংকের পুনঃনিরীক্ষণ পরীক্ষা বয়কট ও চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহালের দাবিতে স্থানীয়ভাবে আন্দোলনের ডাক দেওয়া হয়। ওই সময় কয়েকজন কর্মকর্তা পটিয়া শাখায় কাজে যোগ দিতে গেলে স্থানীয় লোকজন বাধা দেন। একপর্যায়ে তারা ব্যাংক ম্যানেজারের কক্ষে প্রবেশ করেন।

অভিযোগ রয়েছে, এ সময় একটি গ্রুপ ব্যাংকের সম্পদ লুটের চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু তাতে উত্তেজনা আরও বাড়ে।

স্থানীয়রা ব্যাংকের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন, ফলে লেনদেন বন্ধ হয়ে যায়। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালে সংঘর্ষ বাধে। সুযোগ বুঝে কিছু যুবক ওসির ওপর হামলা চালায় এবং তাকে কিল-ঘুষি মারে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হন। তারা হলেন- এসআই ফরহাদ, কনস্টেবল সজল ও প্রকাশ।

এ বিষয়ে ওসি নুরুজ্জামান বলেন, ‘ঘটনার পর মামলা দায়ের হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মাঠে আছে। অভিযুক্তদের শনাক্তের কাজ চলছে।

সংবাদ প্রেরক,
মোঃ বেলাল হোসেন
বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম
২৯/৯/২৫ ইং

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com